মোহাম্মদপুরে যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার উদ্ধার দুটি তাজা ককটেল
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাস্তার পাশ থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান সোহেল (৩০) ও রনি ওরফে গ্যাস রনি (২৮)। সোহেলের বাড়ি ভোলার চরফ্যাশনে এবং রনির বাড়ি মাদারীপুরে। তারা দুজনই মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নদীর পাড়ে প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা অবস্থায় লাল কসটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানোর কথা স্বীকার করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীবের নির্দেশে তাঁর সহযোগী সুমন ও শাহিনের নেতৃত্বে তারা ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিলেন।
এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পাবনার বেড়ায় বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে রণক্ষেত্র
পাবনার বেড়ায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও সংঘর্ষ থামানো সম্ভব হয়নি। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া...
১ দিন আগে
দুই বিএনপি নেতা হত্যার জেরে সাবেক এমপির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা
খুলনার নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে সাবেক সংসদ সদস্যের বাড়িসহ অন্তত ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ জনতা এসব হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং কালিয়া
২ দিন আগে
গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা হামলার চেষ্টায় যুবক আটক
বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন দিন পর শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার জয়মনি সাইলো এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭...
২ দিন আগে
মুকসুদপুর থানায় আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে থানার আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) ঘটনায় হতাহতের কোনো
৪ দিন আগে
