দুই বিএনপি নেতা হত্যার জেরে সাবেক এমপির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
খুলনার নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে সাবেক সংসদ সদস্যের বাড়িসহ অন্তত ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ জনতা এসব হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।
হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়ি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে কালিয়ায় মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায়।
এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া মডেল মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
পাবনার বেড়ায় বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে রণক্ষেত্র
পাবনার বেড়ায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও সংঘর্ষ থামানো সম্ভব হয়নি। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া...
৮ ঘন্টা আগে
গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা হামলার চেষ্টায় যুবক আটক
বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন দিন পর শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার জয়মনি সাইলো এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭...
১৫ ঘন্টা আগে
মুকসুদপুর থানায় আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে থানার আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) ঘটনায় হতাহতের কোনো
২ দিন আগে
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন তদন্তে পুলিশ
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ আবাসিক এলাকার ‘নিরিবিলি’ নামের বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত এবং এর...
২ দিন আগে
