‘৮ দফা না মানলে ১ দফার আন্দোলন হবে’: শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের আন্দোলন কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; এটি দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার আন্দোলন। সরকার ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন করলে তারা তা মেনে নেবেন। তবে দাবি না মানলে আট দফার আন্দোলন অনতিবিলম্বে এক দফার আন্দোলনে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, রাজপথে জনগণের মধ্যে আন্দোলনের গর্জন শোনা যাচ্ছে। সাধারণ মানুষ এক আঙুল তুলে ‘এক দফা, এক দফা’ স্লোগান দিচ্ছেন। তিনি আন্দোলনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা লংমার্চের মাধ্যমে ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছেন। প্রয়োজনে সিরাজগঞ্জ থেকেও ঢাকায় লংমার্চ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, ‘আপনারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ, আন্দোলন সফল করেই আমরা ঘরে ফিরব।’
জেলা জামায়াতের আমির শাহিনুর আলমের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি এবং দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীসহ অন্যরা।
‘যেকোনো সময় ৮ দফা এক দফায় রূপ নিতে পারে’: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের স্বার্থে ঘোষিত ১১ দলীয় ঐক্যের আট দফা দাবি যেকোনো সময় এক দফার আন্দোলনে রূপ নিতে পারে। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ চলাকালে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড়ে বিকেল ৪টায় আয়োজিত...
৪ মিনিট আগে
‘গণরায় উপেক্ষা করে কোনো সরকার ক্ষমতায় টিকতে পারবে না’: মামুনুল হক
জনগণের গণরায় উপেক্ষা করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন আমিরে মজলিস আল্লামা মামুনুল হক।গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের যাত্রাপথে শনিবার সিরাজগঞ্জের হাটিকুমরুলে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।মামুনুল হক বলেন, ‘বাংলাদেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলা
৩৮ মিনিট আগে
জামায়াতের দাবি পরিবর্তন ও এনসিপির জনসম্পৃক্ততা নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন
জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের ধারাবাহিকতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জামায়াত ও এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।পোস্টে জামায়াত আমিরের আগের ও বর্তমান বক্তব্যের তুলনা...
৩ ঘন্টা আগে
মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়েছে।বডি: শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ সমাবেশ শুরু হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও
১০ ঘন্টা আগে
