আইন-আদালত

বিচারিক আদালতে দ্রুত রায় হাইকোর্টে থমকে রামিসা হত্যা মামলার শুনানি

অনলাইন ডেস্ক

১৫ দিন আগে


বিচারিক আদালতে দ্রুত রায় হাইকোর্টে থমকে রামিসা হত্যা মামলার শুনানি

ছবি: সংগৃহীত


দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত বিচার সম্পন্ন হলেও হাইকোর্টে এসে থমকে গেছে পরবর্তী আইনি প্রক্রিয়া। নিম্ন আদালতে মাত্র পাঁচ কার্যদিবসে বিচার শেষে মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও এখনো হাইকোর্টে শুরু হয়নি মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি।

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে সারা দেশে প্রতিবাদ হয়। এর পরিপ্রেক্ষিতে সরকারপ্রধান এক মাসের মধ্যে বিচার সম্পন্ন করার আশ্বাস দেন। পরে মাত্র পাঁচ কার্যদিবসে বিচার শেষ করে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রায়ের মাত্র দুই দিন পর মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির নির্দেশনায় অগ্রাধিকার ভিত্তিতে মামলার পেপারবুকও প্রস্তুত করা হয়।

রামিসা হত্যা মামলাসহ নারী ও শিশু নির্যাতনের সংবেদনশীল মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জুন মাসে হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়। এরই মধ্যে বেঞ্চটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২৪টি মামলার আপিল ও ডেথ রেফারেন্স নিষ্পত্তি করেছে।

তবে ওই বিশেষ বেঞ্চে অন্যান্য মামলার নিষ্পত্তি হলেও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি এখনো শুরু হয়নি। বর্তমানে সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি চলছে।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল আশা প্রকাশ করেছেন, আগামী ২৫ অক্টোবর অবকাশ শেষে হাইকোর্টের কার্যক্রম শুরু হলে চলতি বছরের অবশিষ্ট সময়ের মধ্যেই মামলাটির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হতে পারে।

ঢাকা পোস্টকে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে কোনো মামলার তদন্ত শেষ করে নিম্ন আদালতে বিচার সম্পন্ন করার ক্ষেত্রে রামিসা হত্যা মামলা একটি বড় উদাহরণ। হত্যাকাণ্ডের পর সরকারপ্রধান রামিসার বাড়িতে গিয়ে তার পরিবারকে আশ্বস্ত করেছিলেন এবং দ্রুত তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তার মতে, সেই উদ্যোগের বাস্তবায়ন হয়েছে।


তিন দিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস
তিন দিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস

তিনদিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস খুঁড়িয়ে খুঁড়িয়ে আদালতে উঠেছেন। তিনি এতটা অসুস্থ যে ঠিকমতো কথা বলতে পারছেন না। দুঃখের বিষয় হলো, আদালতের লিফট নাকি নষ্ট ছিল। সেজন্য প্রথম তলা থেকে অষ্টম তলা পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে হেঁটে উঠতে হয়েছে। পায়ে কোনো জুতা ছিল না। রিমান্ডের ভেতরেই ঢাকা

৪ দিন আগে


১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সিফাত মাহমুদ শুভ।এর আগে, একই মামলায় ইনুর ১০...

৬ দিন আগে


জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার বাকি জবানবন্দি আজ
জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার বাকি জবানবন্দি আজ

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বাকি জবানবন্দি আজ মঙ্গলবার (৬ অক্টোবর) গ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি গ্রহণ করা...

১৪ দিন আগে


সিএমএম আদালতে জামায়াত-বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি
সিএমএম আদালতে জামায়াত-বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।রোববার (৪ অক্টোবর) বিকেলে জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।জানা গেছে, আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে এজলাসের ভেতরে ও বাইরে কয়েক দফায় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতি

১৬ দিন আগে

Dr.Mahfuzul Alom