বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক তৌহিদুল আহমেদ।
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া মেজর জেনারেল হোসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সশস্ত্র বাহিনী বিভাগে (বাংলাদেশ সেনাবাহিনী) ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি
গোপালগঞ্জের তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে জেলার পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসককেও (ডিসি) বদলি করা হয়েছে।বদলির আদেশ অনুযায়ী, টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি
১৭ ঘন্টা আগে
সরানো হলো এসআরবি প্রধানকে নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল করা হয়েছে। স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে সরিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো
১৮ ঘন্টা আগে
