গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে জেলার পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসককেও (ডিসি) বদলি করা হয়েছে।
বদলির আদেশ অনুযায়ী, টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার পদেও রদবদল আনা হয়। ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে বদলি করে ফেনী জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই দুই কর্মকর্তার নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়। এতে প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী থেকে গোপালগঞ্জে এবং মোহা. হাবিবুল্লাহকে গোপালগঞ্জ থেকে ফেনীতে বদলি ও পদায়ন করা হয়েছে।
একই সময়ে জেলার প্রশাসন ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ে রদবদলের ঘটনায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃত্বে পরিবর্তন এসেছে।
সরানো হলো এসআরবি প্রধানকে নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল করা হয়েছে। স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে সরিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো
১৮ ঘন্টা আগে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক তৌহিদুল আহমেদ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে
১৯ ঘন্টা আগে
