অপরাধ

রাজধানীর শাহজাদপুর সুবাস্তের সামনে ককটেল বিস্ফরণ

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৮ ঘন্টা আগে


রাজধানীর শাহজাদপুর সুবাস্তের সামনে ককটেল বিস্ফরণ

ছবি: সংগৃহীত


রাজধানীর গুলশানের শাহজাদপুরে সুবাস্তু শপিং মলের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী পথচারীদের ভাষ্য অনুযায়ী, পাশের একটি গলি থেকে দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবক এসে হঠাৎ পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় তাঁদের ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়। বিস্ফোরণের পরপরই তাঁরা দ্রুত পাশের গলি দিয়ে পালিয়ে যান।

ঘটনার পর ওই এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।


রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা
রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোটে এ ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর, হত্যার হুমকি এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুর রহমান...

১ দিন আগে


ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মো. জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহত জামান ময়মনসিংহ মহানগরীর কোতোয়ালি থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে...

১ দিন আগে


গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ
গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

ভাঙচুরের আশঙ্কায় আরও ১১ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা, বেতন বৃদ্ধির দাবিতে সড়কে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়াগাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ভাঙচুরের আশঙ্কায় আরও ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে শিল্প পুলিশের পক্ষ থেকে...

১ দিন আগে


আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার, জব্দ করা হয়েছিল ব্যক্তিগত ও সরকারি মুঠোফোনকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলায় শনিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক দিন ধরে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom