আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার, জব্দ করা হয়েছিল ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলায় শনিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক দিন ধরে নজরদারিতে থাকার পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর আগে তার ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তথ্য পাচার ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠার পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছিল। একপর্যায়ে তার কর্মকাণ্ডের ওপর নজরদারি শুরু করে সংশ্লিষ্ট পুলিশ বিভাগ। প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার ব্যবহৃত ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা দায়েরের পরপরই স্পেশাল রেসপন্স ইউনিট, কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শুক্রবারই পাওয়া গেছে। মামলা দায়েরের পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করে।’
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত মঙ্গলবার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করা হয়। পরে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়। এসব তথ্য ও আলামত যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়।
এ ছাড়া অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অপারেশনস) সফিজুল ইসলাম। তিনি জানান, তদন্তে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই সময়ের কর্মস্থল ও পরবর্তী কর্মকাণ্ডের বিষয়টিও সংশ্লিষ্ট তদন্তের প্রেক্ষাপটে আলোচনায় এসেছে।
বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘদিন পুলিশ বাহিনীতে দায়িত্ব পালনের পর তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের পর গ্রেপ্তারের ঘটনা পুলিশ প্রশাসনে আলোচনার সৃষ্টি করেছে। এখন মামলার তদন্তে অভিযোগের বিস্তারিত তথ্য, তথ্য পাচারের ধরন এবং এর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোটে এ ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর, হত্যার হুমকি এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুর রহমান...
৭ ঘন্টা আগে
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মো. জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহত জামান ময়মনসিংহ মহানগরীর কোতোয়ালি থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে...
৭ ঘন্টা আগে
গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ
ভাঙচুরের আশঙ্কায় আরও ১১ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা, বেতন বৃদ্ধির দাবিতে সড়কে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়াগাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ভাঙচুরের আশঙ্কায় আরও ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে শিল্প পুলিশের পক্ষ থেকে...
১৫ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরাগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার...
১৫ ঘন্টা আগে
