অপরাধ

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৫ ঘন্টা আগে


টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত


আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে পৃথকভাবে এসব সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে লাঠিসোঁটা হাতে হঠাৎ করেই বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে মিছিলটি নিলফা বাজারে পৌঁছালে সেখানে অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর করা হয় এবং পরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, একই রাতে উপজেলার বর্ণি বাজারেও পৃথক একটি মিছিল থেকে যুবদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে দুটি রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরপর ঘটে যাওয়া এসব সহিংস ঘটনায় পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় বাজারের ব্যবসায়ীরা দ্রুত নিজেদের দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান। ফলে বাজার এলাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।

ঘটনার বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর তিনি পেয়েছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।

তবে এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তাঁর জানা নেই।

এদিকে একই রাতে উপজেলার দুটি বাজারে বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত বিস্তারিত আইনগত পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।


রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা
রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোটে এ ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর, হত্যার হুমকি এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুর রহমান...

৭ ঘন্টা আগে


ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মো. জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহত জামান ময়মনসিংহ মহানগরীর কোতোয়ালি থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে...

৭ ঘন্টা আগে


গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ
গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

ভাঙচুরের আশঙ্কায় আরও ১১ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা, বেতন বৃদ্ধির দাবিতে সড়কে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়াগাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ভাঙচুরের আশঙ্কায় আরও ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে শিল্প পুলিশের পক্ষ থেকে...

১৫ ঘন্টা আগে


আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার, জব্দ করা হয়েছিল ব্যক্তিগত ও সরকারি মুঠোফোনকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলায় শনিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক দিন ধরে...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom