হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল ন্যাশনাল নিউজের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের কাছে ঠিক কতসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে, সে বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। এ হিসাবের নির্ভরযোগ্যতার মাত্রাও কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যুদ্ধের আগে ইরানের বিভিন্ন স্থানে কতসংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত ছিল এবং বর্তমানে কতগুলো উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে, তা নির্ধারণ করা কঠিন বলে মনে করছেন তারা। তবে এসব অনিশ্চয়তার মধ্যেও ইরানের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা এখনো বজায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের হামলায় ইরানের অস্ত্র অবকাঠামোর ক্ষয়ক্ষতি হলেও দেশটির হাতে উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়ে গেছে। নতুন করে সংঘাত শুরু হলে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের।
তবে ইরানের ক্ষেপণাস্ত্রভাণ্ডার পুনর্গঠনের গতি যুদ্ধের আগের সময়ের তুলনায় ধীর। দেশটির কাছে কতগুলো ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিক উৎক্ষেপণের উপযোগী এবং কতগুলো সংরক্ষণাগারে রয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য না থাকায় গোয়েন্দা মূল্যায়নে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের হাতে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এসব অস্ত্রের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে দেশটির।
ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে বর্তমানে ১ হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে আঞ্চলিক বিভিন্ন মূল্যায়নে ভিন্নতা দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন বলেন, তুলনামূলক কম হিসাবটিও সঠিক হলে বোঝা যায়, যুদ্ধের আগে ইরানের হাতে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছিল, তার অর্ধেকের বেশি দেশটি পুনরায় মজুত করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতাগুলো বারবার সামনে এসেছে।
এদিকে তেহরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার পরিবর্তে নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পথ বেছে নিয়েছে ওয়াশিংটন। ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্রদেশগুলো নতুন করে সংঘাত এড়িয়ে চলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে।
অন্যদিকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ অব্যাহত রেখেছে ইসরায়েল। ফলে তেহরানকে ঘিরে ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের মধ্যে কৌশলগত অবস্থান নিয়ে মতপার্থক্য রয়েছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
৭ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৯ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
১১ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
১১ দিন আগে
