আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী ডা. আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আল-সাইয়েদ ও ডেমোক্র্যাটদের সাফল্যে নিজের প্রতিক্রিয়া জানান।
সাদিক কায়েম বলেন, যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে আবদুল আল-সাইয়েদের রাজনৈতিক যাত্রা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। নাইন-ইলেভেনের পর পশ্চিমা বিশ্বে মুসলিম পরিচয় নিয়ে বসবাস এবং প্রকাশ্য রাজনীতি ও নাগরিক জীবনে সক্রিয় হওয়া কঠিন বাস্তবতায় পরিণত হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর কারও নামের সঙ্গে ‘মুহাম্মদ’ শব্দটি থাকলে তিনি সহজেই নাইন-ইলেভেন-পরবর্তী ইসলামোফোবিয়ার বাস্তবতা উপলব্ধি করতে পারেন।
সাদিক কায়েম আরও বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতে আবদুল আল-সাইয়েদ, ইলহান ওমর, জোহরান মামদানি ও রাশিদা তালিবের মতো ব্যক্তিত্বরা অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। ধর্মীয় ও জাতিগত পরিচয় অক্ষুণ্ণ রেখেও বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়া সম্ভব, তাঁরা তা দেখিয়েছেন।
আল-সাইয়েদের নির্বাচনি প্রচারণার প্রশংসা করে ডাকসু ভিপি বলেন, তাঁর প্রচারণার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল নীতিভিত্তিক রাজনীতি। ধর্মীয় ও রাজনৈতিক পরিচয় নিয়ে আক্রমণের মুখেও ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে না গিয়ে তিনি জনকল্যাণমূলক নীতির ওপর গুরুত্ব দিয়েছেন।
নিজের রাজনৈতিক দর্শন তুলে ধরে সাদিক কায়েম বলেন, তিনি রাজনীতিতে নীতিভিত্তিক মানদণ্ড প্রতিষ্ঠা করতে চান। কারও নীতি ও জনকল্যাণমূলক পরিকল্পনা উন্নত হলে তাঁরই জয়ী হওয়া উচিত; অন্যথায় পরাজয় মেনে নেওয়াই প্রাপ্য।
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৮ ঘন্টা আগে
অভিযোগ জানাতে গিয়ে থানার ভেতরেই ধর্ষণের শিকার নারী
ভারতের ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় অভিযোগ জানাতে গিয়ে থানার ভেতরে এক পুলিশ কনস্টেবলের ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, গত...
১ দিন আগে
নেতানিয়াহুর পতন ঘটাতে আরব দলগুলোর রাজনৈতিক সহায়তার ঘোষণা
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর সরকারের পতন ঘটাতে নতুন সরকার গঠনে রাজনৈতিক সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েলি আরব দল জয়েন্ট লিস্ট।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট জানায়, তাদের জনগণ বর্তমান মুহূর্তের গুরুত্ব বুঝতে পেরেছেন এবং বিপুলসংখ্যায় ভোট দিতে গেছেন। নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে দলটি সর্বশক্তি
৬ দিন আগে
এডেন বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ সতর্কবার্তা জারি হুতিদের
ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমানবন্দর ঘিরে হুতিদের জরুরি সতর্কবার্তা জারির পর এ ঘটনা ঘটে। সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আনার অভিযোগ করেছে হুতিরা।বুধবার (২৮ অক্টোবর) এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার খবর নিশ্চিত করেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিকরা।এর আগে
৭ দিন আগে
