যশোরের চৌগাছায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
বিএনপির সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের চৌগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি।
মরহুম তরিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম। এ সময় তিনি তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও দলের প্রতি তাঁর অবদান এবং গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।
আলোচনা ও স্মরণপর্ব শেষে এলাকার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন নেতাকর্মীরা। আয়োজকরা জানান, মরহুম তরিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
উল্লেখ্য, তরিকুল ইসলাম বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীরা নানা স্মরণমূলক কর্মসূচির আয়োজন করে থাকেন।
যশোর অভয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে চেক ও গাছের চারা বিতরণ
অভয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব ঋণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানপ্রাপ্তদের মধ্যে চেক বিতরণ বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব
৩ দিন আগে
প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি বুলবুল
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৩ কিলোমিটার ৫৫০ মিটার কাঁচা রাস্তা পাকা করার কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে ইউনিয়নের বাখের আলী গ্রামে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে আরডিআরআইডিপি (RDRIDP) প্রকল্পের
৩ দিন আগে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন ওই মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও...
৬ দিন আগে
সুলেমান হত্যা এক বছরে ও শুরু হয়নি বিচার জামিনে অধিকাংশ আসামি
ভারতের মহারাষ্ট্রে হিন্দু বান্ধবীর সঙ্গে ক্যাফেতে দেখা করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২০ বছর বয়সী সুলেমান পাঠান হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও বিচার শুরু হয়নি। মামলার অধিকাংশ আসামি জামিনে মুক্ত হওয়ায় সাক্ষীদের নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বেগে রয়েছে নিহতের পরিবার। পুলিশের তদন্তে গাফিলতি এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার অভিযোগও তুলেছেন...
৮ দিন আগে
