প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি বুলবুল
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৩ কিলোমিটার ৫৫০ মিটার কাঁচা রাস্তা পাকা করার কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে ইউনিয়নের বাখের আলী গ্রামে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে আরডিআরআইডিপি (RDRIDP) প্রকল্পের আওতায় রাস্তাটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত সড়কটি পিচ কার্পেটিংয়ের মাধ্যমে পাকাকরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা রাস্তা পাকা করার দাবি ছিল এলাকাবাসীর। এ রাস্তা নির্মাণের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে অগ্রগতি হলো।
তিনি বলেন, রাস্তাটি পাকা হলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে মানুষের চলাচলে সুবিধা হবে। এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমির হাফেজ মো. আব্দুল আলিম, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়কটির পাকাকরণকাজ সম্পন্ন হলে চরবাগডাঙ্গা ইউনিয়নের যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
যশোর অভয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে চেক ও গাছের চারা বিতরণ
অভয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব ঋণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানপ্রাপ্তদের মধ্যে চেক বিতরণ বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব
১৯ ঘন্টা আগে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন ওই মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও...
৪ দিন আগে
সুলেমান হত্যা এক বছরে ও শুরু হয়নি বিচার জামিনে অধিকাংশ আসামি
ভারতের মহারাষ্ট্রে হিন্দু বান্ধবীর সঙ্গে ক্যাফেতে দেখা করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২০ বছর বয়সী সুলেমান পাঠান হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও বিচার শুরু হয়নি। মামলার অধিকাংশ আসামি জামিনে মুক্ত হওয়ায় সাক্ষীদের নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বেগে রয়েছে নিহতের পরিবার। পুলিশের তদন্তে গাফিলতি এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার অভিযোগও তুলেছেন...
৫ দিন আগে
সাঈদী সাহেব আল্লাহর ওলি ছিলেন বললেন মানিক পশারীর বোন
মানবতাবিরোধী অপরাধের মামলায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। তাঁর মৃত্যুর পর মরদেহ দাফন, জানাজা এবং সাঈদী সম্পর্কে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের বক্তব্য ঘিরে পিরোজপুরের চিতলিয়া গ্রামে নানা আলোচনা চলছে।রোববার (২৫ অক্টোবর) বিকেলে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক...
৬ দিন আগে
