অপরাধ

নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি লুট ৪০ ভরি স্বর্ণালংকার

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৭ ঘন্টা আগে


নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি লুট ৪০ ভরি স্বর্ণালংকার

ছবি: সংগৃহীত


নড়াইল শহরের ভাদুলীডাঙ্গা এলাকায় সমর কুমার বিশ্বাস নামে এক সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে আনুমানিক ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল সাবেক শিক্ষক সমর কুমার বিশ্বাসের বাড়িতে হানা দেয়। ডাকাত দলের দুজন বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রধান ফটক খুলে দিলে দলের অন্য সদস্যরাও বাড়ির ভেতরে ঢোকে।

এ সময় ডাকাতরা বাড়িতে থাকা আটজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে ঘরের চাবি ছিনিয়ে নিয়ে তিনতলা বাড়ির বিভিন্ন আলমারি ও লকার ভেঙে অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় এক লাখ টাকা এবং একটি দামি ক্যামেরা লুট করে পালিয়ে যায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে।


নেছারাবাদে জমি দখলে বাধা দেওয়ায় গণঅধিকার পরিষদ নেতাকে মারধরের অভিযোগ অভিযুক্ত বিএনপি নেতা
নেছারাবাদে জমি দখলে বাধা দেওয়ায় গণঅধিকার পরিষদ নেতাকে মারধরের অভিযোগ অভিযুক্ত বিএনপি নেতা

পিরোজপুরের নেছারাবাদে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাজুর ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ২৯ অক্টোবর বিকেল ৪টার দিকে উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত রাজু বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা...

৩ দিন আগে


তাহসিফের শেষ মেসেজ ছিল মা আসছি পরদিন মিলল মরদেহ
তাহসিফের শেষ মেসেজ ছিল মা আসছি পরদিন মিলল মরদেহ

রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মোবাইলে শেষ মেসেজ পাঠিয়েছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। মেসেজে লিখেছিলেন, ‘মমি (মা) আসছি’। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাননি পরিবারের সদস্যরা। পরদিন বুধবার তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম এসব...

৩ দিন আগে


কুষ্টিয়ায় ছয় হত্যা  হানিফের মৃত্যুদণ্ড তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
কুষ্টিয়ায় ছয় হত্যা হানিফের মৃত্যুদণ্ড তিন নেতার আমৃত্যু কারাদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দলটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড...

৪ দিন আগে


বিএনপি নেতা হত্যা মামলা: সাবেক ওসি ও এসআই কারাগারে
বিএনপি নেতা হত্যা মামলা: সাবেক ওসি ও এসআই কারাগারে

মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় ঝিনাইদহ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিচারক বর্ণালী রানী তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom