তাহসিফের শেষ মেসেজ ছিল মা আসছি পরদিন মিলল মরদেহ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মোবাইলে শেষ মেসেজ পাঠিয়েছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। মেসেজে লিখেছিলেন, ‘মমি (মা) আসছি’। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাননি পরিবারের সদস্যরা। পরদিন বুধবার তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম এসব তথ্য জানান।
তিনি বলেন, ২৭ অক্টোবর সন্ধ্যার আগে সারাদিন তাহসিফ মায়ের সঙ্গে ছিলেন। এ সময় কেনাকাটাও করেন। বাবার জন্যও কিছু কেনাকাটা করেছিলেন তিনি। সন্ধ্যার পর তাহসিফের এক জুনিয়র বন্ধু ও ছোটভাই বাসার নিচে এসে তাঁকে ডাকেন। তখন মাকে বলেন, ‘দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি।’ এরপর নিচে গেলেও আর বাসায় ফেরেননি।
এনায়েতুল করিম জানান, ছেলের ফেরার অপেক্ষায় তাঁর মা বারবার যোগাযোগের চেষ্টা করেন। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ মেসেজ দিয়ে লেখেন, ‘মমি আসছি’। এরপর থেকে পরিবারের সদস্যরা তাঁর অবস্থান শনাক্ত করতে পারেননি।
ছেলের খোঁজে থানায় যাওয়ার কথাও জানান বাবা। তিনি বলেন, বুধবার দুপুরে তুরাগ থানায় গেলে পুলিশ তাঁকে আশ্বস্ত করে জানায়, এ ধরনের কোনো খারাপ খবর নেই। পরে বিকেল সোয়া পাঁচটার দিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বললে তিনি তাহসিফের পরিচয় নিশ্চিত করে নদী থেকে মরদেহ উদ্ধারের খবর জানান।
তাহসিফের বাবা বলেন, তাঁর ছেলে অত্যন্ত ভদ্র ও সামাজিক প্রকৃতির ছিলেন। সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল।
চাকরির বিষয়ে এনায়েতুল করিম জানান, শৃঙ্খলাজনিত কারণে তাহসিফকে বিমানবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল বলে পরিবারকে জানানো হয়। পরে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), নেত্র নিউজ এবং সর্বশেষ ভার্গো টোব্যাকোতে কাজ করেছেন।
তাহসিফ কোনো হুমকি পেয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তাঁর বাবা বলেন, এ বিষয়ে ছেলে পরিবারকে কিছু জানাননি। তবে মাঝে মাঝে তাঁকে বলতেন, তিনি কিছুটা আশঙ্কিত। কী কারণে এমন আশঙ্কা ছিল, তা তিনি জানেন না।
যেভাবে উদ্ধার হয় মরদেহ
বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য নিশ্চিত করেন।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নৌপুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তাহসিফের মৃত্যুর কারণ এবং কী পরিস্থিতিতে তাঁর মরদেহ নদে পাওয়া গেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
কুষ্টিয়ায় ছয় হত্যা হানিফের মৃত্যুদণ্ড তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দলটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড...
২ ঘন্টা আগে
বিএনপি নেতা হত্যা মামলা: সাবেক ওসি ও এসআই কারাগারে
মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় ঝিনাইদহ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিচারক বর্ণালী রানী তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা...
৫ ঘন্টা আগে
ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪
পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। রাজধানীর ভাটারার পিওএইচএস-১ হাউজিংয়ে পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত আড়াইতলা ভবনটিতে সোমবার রাতে শুরু হওয়া অভিযান মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে।ডিবি সূত্রে জানা গেছে, ভাটারার...
৮ দিন আগে
রনজিলা হত্যা মামলায় আসামি রাকিবের জামিন মঞ্জুর
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামের এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।রোববার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন।
১০ দিন আগে
