জেলার খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২ ঘন্টা আগে


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক

ছবি: সংগৃহীত


ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।

 

প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন ওই মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।

প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বলেন, ‘আমরা তিনজন ভুয়া ভোটার পেয়েছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছেন। আপাতত তাঁদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। তাঁদের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভূল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।


সুলেমান হত্যা এক বছরে ও শুরু হয়নি বিচার জামিনে অধিকাংশ আসামি
সুলেমান হত্যা এক বছরে ও শুরু হয়নি বিচার জামিনে অধিকাংশ আসামি

ভারতের মহারাষ্ট্রে হিন্দু বান্ধবীর সঙ্গে ক্যাফেতে দেখা করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২০ বছর বয়সী সুলেমান পাঠান হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও বিচার শুরু হয়নি। মামলার অধিকাংশ আসামি জামিনে মুক্ত হওয়ায় সাক্ষীদের নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বেগে রয়েছে নিহতের পরিবার। পুলিশের তদন্তে গাফিলতি এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার অভিযোগও তুলেছেন...

১ দিন আগে


সাঈদী সাহেব আল্লাহর ওলি ছিলেন বললেন মানিক পশারীর বোন
সাঈদী সাহেব আল্লাহর ওলি ছিলেন বললেন মানিক পশারীর বোন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। তাঁর মৃত্যুর পর মরদেহ দাফন, জানাজা এবং সাঈদী সম্পর্কে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের বক্তব্য ঘিরে পিরোজপুরের চিতলিয়া গ্রামে নানা আলোচনা চলছে।রোববার (২৫ অক্টোবর) বিকেলে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক...

২ দিন আগে


জাতীয় ছাত্রশক্তির ঢাকা উত্তর-দক্ষিণে নতুন কমিটি ঘোষণা
জাতীয় ছাত্রশক্তির ঢাকা উত্তর-দক্ষিণে নতুন কমিটি ঘোষণা

জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে নেতৃত্ব দেওয়া অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা। সাধারণ সম্পাদক হয়েছেন মো. তানিম ওয়াহিদ।সোমবার (১৯ অক্টোবর) রাতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও...

৮ দিন আগে


গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে রক্তাক্ত মসজিদের ইমাম
গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে রক্তাক্ত মসজিদের ইমাম

লিড: গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৫০) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের বাশার সিকদারকে অভিযুক্ত করা হয়েছে।বডি: রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে।স্থানীয় সূত্রে

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom