জাতীয় ছাত্রশক্তির ঢাকা উত্তর-দক্ষিণে নতুন কমিটি ঘোষণা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
দি সিটি সিগনাল
জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে নেতৃত্ব দেওয়া অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা। সাধারণ সম্পাদক হয়েছেন মো. তানিম ওয়াহিদ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লার রাজনৈতিক পথচলা শুরু হয় জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে। শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে ঢাকা মহানগরের সার্চ কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশের পর ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পান আশিকুজ্জামান মোল্লা।
অন্যদিকে, নবগঠিত ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক মো. তানিম ওয়াহিদ জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বনানী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দেন।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে রাজধানীতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে জাতীয় ছাত্রশক্তি। তবে ঢাকা মহানগর দক্ষিণের কমিটির পদধারীদের বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ তালিকা অনুযায়ী জানা যাবে।
গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে রক্তাক্ত মসজিদের ইমাম
লিড: গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৫০) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের বাশার সিকদারকে অভিযুক্ত করা হয়েছে।বডি: রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে।স্থানীয় সূত্রে
২ দিন আগে
রাজশাহী থেকে চালু হচ্ছে আরও তিনটি ট্রেন, যাবে ঢাকা-চট্টগ্রাম-কলকাতা
রাজশাহী থেকে বিভিন্ন রুটে নতুন আরও তিনটি ট্রেন চালু হতে যাচ্ছে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীনভাবে চলাচল করবে। অন্য দুটি ট্রেন চলবে রাজশাহী-চট্টগ্রাম ও রাজশাহী-কলকাতা রুটে।শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।তিনি বলেন, রাজশাহী থেকে আরও
৩ দিন আগে
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়
৬ দিন আগে
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের
হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা
৬ দিন আগে
