অপরাধ

বরিশালে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন একই রাতে দুই স্থানে অগ্নিসংযোগ।

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৪ ঘন্টা আগে


বরিশালে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন একই রাতে দুই স্থানে অগ্নিসংযোগ।

ছবি: সংগৃহীত


বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে একদল দুর্বৃত্ত পেট্রোল ঢেলে তিনতলা ভবনটির নিচতলায় আগুন ধরিয়ে দেয়। একই সময়ে বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে নগরীর সিঅ্যান্ডবি সড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তারা ভবনটির নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে ভবনের মালিক ও আশপাশের লোকজন দ্রুত বিষয়টি বুঝতে পেরে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন বড় আকারে ছড়িয়ে পড়তে পারেনি।

এ ঘটনার প্রায় একই সময়ে নগরীর বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কেও অগ্নিসংযোগ করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, সাত থেকে আটজনের একটি দল সেখানে সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ও বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়ক—দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল দুটির আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। এরপর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিসংযোগের ঘটনায় গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসের আসবাবপত্র, নথিপত্র ও অন্যান্য সরঞ্জামের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, একই রাতে নগরীর দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা পুলিশি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছে।


ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান
ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান

রাজধানী ঢাকায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় এসে বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া এসব নেতাকর্মীর অবস্থান শনাক্তে ইতোমধ্যে নজরদারি বাড়িয়েছে পুলিশ। তাদের আশ্রয়স্থলগুলোও পুলিশের পর্যবেক্ষণে...

১৪ ঘন্টা আগে


রাজধানীর শাহজাদপুর সুবাস্তের সামনে ককটেল বিস্ফরণ
রাজধানীর শাহজাদপুর সুবাস্তের সামনে ককটেল বিস্ফরণ

রাজধানীর গুলশানের শাহজাদপুরে সুবাস্তু শপিং মলের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী পথচারীদের ভাষ্য অনুযায়ী, পাশের একটি গলি থেকে দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবক এসে হঠাৎ পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান।

২ দিন আগে


রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা
রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোটে এ ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর, হত্যার হুমকি এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুর রহমান...

৩ দিন আগে


ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মো. জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহত জামান ময়মনসিংহ মহানগরীর কোতোয়ালি থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom