জেলার খবর

গাড়ি রেখে খেতে গেল পুলিশ ফিরে এসে দেখল গাড়ি উধাও

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১০ ঘন্টা আগে


গাড়ি রেখে খেতে গেল পুলিশ ফিরে এসে দেখল গাড়ি উধাও

ছবি: সংগৃহীত


চট্টগ্রাম নগরের হালিশহরে পুলিশ লাইনের সামনের সড়কে রাখা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যরা গাড়িটি রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে যান। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, সেখানে গাড়িটি নেই। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যরা পিকআপ ভ্যানটি সড়কের পাশে রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। কিছুক্ষণ পর খাওয়া শেষে ফিরে এসে গাড়িটি আর দেখতে পাননি। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়ি চুরির বিষয়টি নিশ্চিত হন তাঁরা।

ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পুলিশের পিকআপ ভ্যানে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় চট্টগ্রাম নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি হওয়া গাড়ি উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল টিমের সদস্যরা বের হয়েছিলেন। সম্ভবত তিনজন সদস্য ছিলেন। তাঁরা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে যান।

তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি গাড়িতে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।


যশোরের রায়পুরে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন
যশোরের রায়পুরে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) আসরের নামাজের পর রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ অংশ নেন।মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জনদরদি নেতা নাজমুস সাকিব (সবুজ)।

৪ দিন আগে


ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসে আগুন
ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসে আগুন

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা পুলিশ।সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশিস রায়।তিনি বলেন, ‘আগুনের খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে

১০ দিন আগে


যশোরের চৌগাছায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ
যশোরের চৌগাছায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ

বিএনপির সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের চৌগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি।মরহুম তরিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

১৪ দিন আগে


যশোর অভয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে চেক ও গাছের চারা বিতরণ
যশোর অভয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে চেক ও গাছের চারা বিতরণ

অভয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব ঋণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানপ্রাপ্তদের মধ্যে চেক বিতরণ  বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব

১৭ দিন আগে

Dr.Mahfuzul Alom