জেলার খবর

যশোরের রায়পুরে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৮ ঘন্টা আগে


যশোরের রায়পুরে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত


যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) আসরের নামাজের পর রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ অংশ নেন।

মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জনদরদি নেতা নাজমুস সাকিব (সবুজ)। প্রধান বক্তা ছিলেন মো. আবু বকর সিদ্দিক।

মানববন্ধনে বক্তারা বলেন, রায়পুর ইউনিয়নে নিজস্ব ভূমি অফিস না থাকায় জমিজমা-সংক্রান্ত বিভিন্ন কাজে পার্শ্ববর্তী নারকেলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এ সমস্যার কারণে ইউনিয়নবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত রায়পুর ইউনিয়নে স্থায়ী ভূমি অফিস স্থাপন করতে হবে।

বক্তারা জানান, ইতিমধ্যে ভূমি অফিস স্থাপনের জন্য ২৭ শতক জমি বরাদ্দ দেওয়া হয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ভূমি অফিসের কার্যক্রম চালুর দাবি জানান তারা।

 


ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসে আগুন
ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসে আগুন

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা পুলিশ।সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশিস রায়।তিনি বলেন, ‘আগুনের খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে

৬ দিন আগে


যশোরের চৌগাছায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ
যশোরের চৌগাছায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ

বিএনপির সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের চৌগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি।মরহুম তরিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

১০ দিন আগে


যশোর অভয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে চেক ও গাছের চারা বিতরণ
যশোর অভয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে চেক ও গাছের চারা বিতরণ

অভয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব ঋণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানপ্রাপ্তদের মধ্যে চেক বিতরণ  বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব

১৩ দিন আগে


প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি বুলবুল
প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৩ কিলোমিটার ৫৫০ মিটার কাঁচা রাস্তা পাকা করার কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে ইউনিয়নের বাখের আলী গ্রামে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে আরডিআরআইডিপি (RDRIDP) প্রকল্পের

১৩ দিন আগে

Dr.Mahfuzul Alom