ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসে আগুন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা পুলিশ।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশিস রায়।
তিনি বলেন, ‘আগুনের খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনও জানা যায়নি।’
অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ছিল।
যশোরের চৌগাছায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ
বিএনপির সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের চৌগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি।মরহুম তরিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
৪ দিন আগে
যশোর অভয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে চেক ও গাছের চারা বিতরণ
অভয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব ঋণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানপ্রাপ্তদের মধ্যে চেক বিতরণ বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব
৭ দিন আগে
প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি বুলবুল
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৩ কিলোমিটার ৫৫০ মিটার কাঁচা রাস্তা পাকা করার কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে ইউনিয়নের বাখের আলী গ্রামে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে আরডিআরআইডিপি (RDRIDP) প্রকল্পের
৭ দিন আগে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন ওই মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও...
১০ দিন আগে
