রাজনীতি

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটিতে আরও যাঁরা আসছেন আলোচনায়

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৪ মিনিট আগে


ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটিতে আরও যাঁরা আসছেন আলোচনায়

ছবি: সংগৃহীত


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনের পর এবার কমিটিতে আরও কয়েকজন নেতাকে যুক্ত করার প্রস্তুতি চলছে। নতুন করে যুগ্ম আহ্বায়ক পদে ইশরাক হোসেন, নবীউল্লা নবী, লিটন মাহমুদ ও মোশাররফ হোসেন খোকনের নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি দপ্তরের দায়িত্বে মাহফুজ কবির মুক্তাকে রাখা হতে পারে।

 

রোববার (৮ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের চার সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পুনর্গঠিত কমিটিতে আবদুস সালামকে আহ্বায়ক, আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে।

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই চারজনের নাম ঘোষণা করা হয়। তবে কমিটির অন্য পদগুলোতে কারা আসছেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

কমিটিতে নতুন নাম যুক্ত হওয়ার বিষয়ে মাহফুজ কবির মুক্তা বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটির পুনর্গঠন হয়েছে। স্বাভাবিকভাবে কমিটিতে নতুন আরও কিছু নাম যুক্ত হবে। দলের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। দল আমাকে যে দায়িত্ব দেয়, সেই দায়িত্ব আমানত হিসেবে অক্ষরে অক্ষরে পালন করব।’

দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে ইশরাক হোসেন, নবীউল্লা নবী, লিটন মাহমুদ ও মোশাররফ হোসেন খোকনের নাম বিবেচনায় রয়েছে। অন্যদিকে দপ্তরের দায়িত্বে মাহফুজ কবির মুক্তাকে রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এসব পদে তাঁদের অন্তর্ভুক্তির বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

মজনু-রবিনের নেতৃত্বে ছিল ৬১ সদস্যের কমিটি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বে এর আগে একাধিকবার পরিবর্তন এসেছে। ২০২৪ সালের ১৩ জুন আবদুস সালামের নেতৃত্বাধীন আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এরপর ৭ জুলাই রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করে দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

একই বছরের ৮ ডিসেম্বর এই কমিটি সম্প্রসারণ করে ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি। এতে ১৩ জন যুগ্ম আহ্বায়ক এবং ৪৬ জন সদস্য ছিলেন। যুগ্ম আহ্বায়কদের মধ্যে ছিলেন হারুনুর রশিদ হারুন, আ ন ম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, আব্দুস সাত্তার, এস কে সেকান্দার কাদির, মনির হোসেন চেয়ারম্যান, মীর হোসেন মীরু, সাইদুর রহমান মিন্টু, অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, গোলাম হোসেন, ফরহাদ হোসেন, মকবুল হোসেন টিপু ও মজিবুর রহমান মজু।

সদস্যদের মধ্যে ছিলেন ইশরাক হোসেন, ফরিদ উদ্দিন, ফারুকুল ইসলাম, শরীফ হোসেন, মোহাম্মদ আলী চায়না, আরিফুর রহমান নাদিম, লতিফ উল্লাহ জাফরু, আনোয়ার পারভেজ বাদল, কে এম জুবায়ের এজাজ, আকবর হোসেন ভূঁইয়া নান্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বরের কমিটিতে লিটন মাহমুদ যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এবারও তাঁর নাম নতুন করে একই পদে আলোচনায় রয়েছে।

আবারও নেতৃত্বে আবদুস সালাম

২০২৬ সালের ৮ নভেম্বর কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে আবারও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্বে ফিরেছেন আবদুস সালাম। এর আগে, ২০২১ সালের আগস্টে তাঁর নেতৃত্বে ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সদস্যসচিব ছিলেন রফিকুল আলম মজনু। পরে ২০২৪ সালের জুনে সেই কমিটি বিলুপ্ত করা হয়।

নতুন কমিটিতে আবদুস সালামের প্রত্যাবর্তনের পাশাপাশি আগের কমিটির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে একই পদে বহাল রাখা হয়েছে। ফলে নেতৃত্বে পরিবর্তনের পাশাপাশি সাংগঠনিক ধারাবাহিকতাও রাখা হয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ পাঁচ দফা দাবি এনসিপি ভাটারা শাখার
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ পাঁচ দফা দাবি এনসিপি ভাটারা শাখার

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভাটারা থানা শাখা।সংগঠনটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন, হাদি হত্যাকাণ্ডের

১ ঘন্টা আগে


১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক ছাত্রলীগের
১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক ছাত্রলীগের

আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বাতিল,

২ ঘন্টা আগে


জামালপুরে ছাত্রদলের আহ্বায়ক অনিককে অব্যাহতি দায়িত্বে কাওসার
জামালপুরে ছাত্রদলের আহ্বায়ক অনিককে অব্যাহতি দায়িত্বে কাওসার

জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক অনিককে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাওসার আলমকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।গতকাল শনিবার (৭ নভেম্বর) রাতে জামালপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,

৭ ঘন্টা আগে


শেখ হাসিনাকে দেশে ফেরার টিকিট দেওয়ার প্রস্তাব প্রতিমন্ত্রীর
শেখ হাসিনাকে দেশে ফেরার টিকিট দেওয়ার প্রস্তাব প্রতিমন্ত্রীর

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রয়োজনে তাকে দেশে আসার টিকিট দেওয়ার কথাও বলেছেন তিনি। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom