স্বাস্থ্য সেবা

৪৮তম বিসিএস ছেড়ে ৪৫তম বিসিএসে চিকিৎসক শামীম পদায়ন অভয়নগরে

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


৪৮তম বিসিএস ছেড়ে ৪৫তম বিসিএসে চিকিৎসক শামীম পদায়ন অভয়নগরে

ছবি: সংগৃহীত


৪৮তম বিসিএসের সুযোগ ছেড়ে ৪৫তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন হিসেবে পদায়িত হয়েছেন যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বাসিন্দা মো. শামীম হোসেন। তিনি যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে দায়িত্ব পালন করবেন।

শামীম হোসেন যশোর সদর উপজেলার ১৫ নম্বর বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জংগলবাঁধাল গ্রামের বাসিন্দা। ৪৮তম বিসিএসের সুযোগ ছেড়ে ৪৫তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর মাধ্যমে চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত রাখার সুযোগ পাচ্ছেন।

নিজ এলাকার সন্তান শামীম হোসেনের এ অর্জনে বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডসহ স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। ৪৮তম বিসিএসের সুযোগ ছেড়ে স্বাস্থ্য ক্যাডারে থাকার সিদ্ধান্তকে অনেকেই চিকিৎসা পেশার প্রতি তাঁর অঙ্গীকার হিসেবে দেখছেন।

স্থানীয়দের প্রত্যাশা, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে শামীম হোসেন সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন। তাঁর হাত ধরে এলাকার মানুষ উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন বলেও আশা করছেন তারা।


ডেঙ্গুতে আরও ৯ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন,

২৬ দিন আগে


নবজাতকের মৃত্যু: সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ চিকিৎসকের
নবজাতকের মৃত্যু: সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ চিকিৎসকের

নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লার চৌদ্দগ্রামের চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। বুধবার (৭ অক্টোবর) সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক ফেসবুক পোস্টে আগের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।এর আগে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ডা....

১ মাস আগে


খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার (৪ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৩০ রোগীর মধ্যে

১ মাস আগে


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন

১ মাস আগে

Dr.Mahfuzul Alom