খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৩০ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৬৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে মারা যাওয়া তিনজনের মধ্যে খুলনা জেলায় দুজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগের ১০টি জেলায় মোট ১৪ হাজার ৪৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৩৯ জন। চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮২৩ জন।
এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাগেরহাটে তিনজন, যশোরে দুজন এবং সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন
১ দিন আগে
বিদেশে চিকিৎসায় ১৫৪ জুলাই যোদ্ধার পেছনে ৩৮৭ কোটি টাকা
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে ২ হাজার ৩৬৪টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে শহীদ পরিবারের জন্য ৮০৪টি এবং জুলাই যোদ্ধাদের জন্য ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণে প্রকল্প নেওয়া হচ্ছে। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে মন্ত্রণালয়ের...
৪ দিন আগে
হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর তাগিদ
দেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশের পেছনে হৃদ্যন্ত্র ও রক্তনালির রোগ বা কার্ডিওভাসকুলার ডিজিজ দায়ী। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো গেলে হৃদরোগজনিত অকালমৃত্যু কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে সোমবার আয়োজিত ‘তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনারে...
৫ দিন আগে
রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষেই চলছে টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম
রাজধানীর মিরপুরে হামলা ও ভাঙচুরের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের একটি ভাঙা কক্ষেই সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে। তবে এখনো পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় শিশু, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রটির একটি ভাঙা কক্ষে শিশুদের টিকাদান শুরু হয়। এর আগে শনিবার ও...
৬ দিন আগে
