ডেঙ্গুতে আরও ৯ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
অনলাইন ডেস্ক
ফটো গৃহীত
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, খুলনা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। ডেঙ্গুতে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জনে। একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে।
নবজাতকের মৃত্যু: সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ চিকিৎসকের
নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লার চৌদ্দগ্রামের চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। বুধবার (৭ অক্টোবর) সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক ফেসবুক পোস্টে আগের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।এর আগে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ডা....
৫ দিন আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার (৪ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৩০ রোগীর মধ্যে
৯ দিন আগে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন
১০ দিন আগে
বিদেশে চিকিৎসায় ১৫৪ জুলাই যোদ্ধার পেছনে ৩৮৭ কোটি টাকা
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে ২ হাজার ৩৬৪টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে শহীদ পরিবারের জন্য ৮০৪টি এবং জুলাই যোদ্ধাদের জন্য ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণে প্রকল্প নেওয়া হচ্ছে। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে মন্ত্রণালয়ের...
১৩ দিন আগে
