ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির রাজনীতি ছাড়লেন ছাত্রদলের সাবেক নেতা সোহান
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন নেয়াজুল ইসলাম সোহান।
ফেসবুক পোস্টে তিনি জানান, অনেক চিন্তাভাবনা ও আত্মসমালোচনার পর ব্যক্তিগত ও পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগের ঘোষণায় নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে সোহান বলেন, দীর্ঘদিন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে সহযোদ্ধাদের সঙ্গে রাজপথে কাজ করার সুযোগ হয়েছে। রাজনৈতিক জীবনের সুখ-দুঃখ, আন্দোলন-সংগ্রাম এবং সহকর্মীদের সঙ্গে কাটানো সময়গুলো তাঁর স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে নিজের ব্যক্তিগত জীবন, পরিবার ও ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন অনুভব করায় সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন।
পদত্যাগের বিবৃতির শেষাংশে রাজনৈতিক জীবনে তাঁর কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন সোহান। একই সঙ্গে টুঙ্গিপাড়াবাসী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে, সোহানের পদত্যাগের ঘোষণার সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার ঘটনাও আলোচনায় রয়েছে।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানায় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। হামলায় থানার বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও পুলিশের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
একই রাতে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতী এলাকার পৈতৃক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংসদ সদস্যের বাড়ির পাশাপাশি তাঁর আত্মীয়স্বজনের আরও কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। পরিবারের সদস্যরা বাড়িতে লুটপাটের অভিযোগও করেছেন।
এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে টুঙ্গিপাড়ার সাম্প্রতিক সহিংসতার সঙ্গে নিজের পদত্যাগের কোনো সম্পর্কের কথা ফেসবুক পোস্টে উল্লেখ করেননি নেয়াজুল ইসলাম সোহান। তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণকেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের কারণ হিসেবে জানিয়েছেন।
জামায়াত আমির শফিকুর রহমান ছয় দিনের সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়া-মালয়েশিয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন...
৮ ঘন্টা আগে
আওয়ামী লীগকে সহযোগিতা করলেই বিএনপি নেতাদের স্থায়ী বহিষ্কার
দলীয় শৃঙ্খলা রক্ষা, সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং জনআস্থা অটুট রাখতে নিজ দলের নেতাকর্মীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়া, তাদের ছাড়িয়ে নিতে তদবির করা কিংবা কোনো ধরনের সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের...
১০ ঘন্টা আগে
বিএনপির পাঁচ এমপির পদত্যাগের গুঞ্জন সত্যতা নেই
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত পাঁচ সংসদ সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর নতুন করে এ আলোচনা শুরু হয়েছে। তবে যেসব সংসদ সদস্যের নাম পদত্যাগের গুঞ্জনে এসেছে, তাঁদের পদত্যাগের কোনো নির্ভরযোগ্য...
১৬ ঘন্টা আগে
ডিসেম্বরে রাজপথে নামার পরিকল্পনা এসপির ফোনে মিলল বার্তা
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের কারণ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে পুলিশ। তার ব্যবহৃত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়ার দাবি করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ...
৪ দিন আগে
