অপরাধ

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন তদন্তে পুলিশ

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৫ ঘন্টা আগে


চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন তদন্তে পুলিশ

ছবি: সংগৃহীত


চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ আবাসিক এলাকার ‘নিরিবিলি’ নামের বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় টহলরত পুলিশ সদস্যরা নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এতে আগুন ভবনের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি।

ওসি আরও জানান, ভবনটির নিচতলার যে অংশে আগুন লেগেছে, সেটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। সেখানে কেউ বসবাস করেন না। তবে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ড. মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবারের সদস্যরা বসবাস করেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আগুন কীভাবে লেগেছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, বাড়িটির পূর্ব পাশের নিচতলার একটি অংশ প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। ওই কক্ষে পুরোনো আসবাবপত্র ও কাপড়চোপড় রাখা ছিল। ফলে আগুন লাগার ঘটনায় সেখানে থাকা সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূসের বাবা গত শতকের ষাটের দশকে বাড়িটি নির্মাণ করেন। পাঁচলাইশ আবাসিক এলাকার এই বাড়িতেই তাঁর শৈশব ও কৈশোর কেটেছে। তাঁর আদি পৈতৃক গ্রাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া।

এদিকে, চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে মহানগরসহ জেলার পাঁচটি এলাকায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জরুরি ভিত্তিতে ১৬টি ছাদযুক্ত যানবাহন চেয়েছে বিজিবি।

ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে অন্য কোনো ঘটনার যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি। আগুনের প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।


মুকসুদপুর থানায় আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ
মুকসুদপুর থানায় আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে থানার আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) ঘটনায় হতাহতের কোনো

১৩ ঘন্টা আগে


বরিশালে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন একই রাতে দুই স্থানে অগ্নিসংযোগ।
বরিশালে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন একই রাতে দুই স্থানে অগ্নিসংযোগ।

বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে একদল দুর্বৃত্ত পেট্রোল ঢেলে তিনতলা ভবনটির নিচতলায় আগুন ধরিয়ে দেয়। একই সময়ে বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে,...

১ দিন আগে


ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান
ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান

রাজধানী ঢাকায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় এসে বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া এসব নেতাকর্মীর অবস্থান শনাক্তে ইতোমধ্যে নজরদারি বাড়িয়েছে পুলিশ। তাদের আশ্রয়স্থলগুলোও পুলিশের পর্যবেক্ষণে...

১ দিন আগে


রাজধানীর শাহজাদপুর সুবাস্তের সামনে ককটেল বিস্ফরণ
রাজধানীর শাহজাদপুর সুবাস্তের সামনে ককটেল বিস্ফরণ

রাজধানীর গুলশানের শাহজাদপুরে সুবাস্তু শপিং মলের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী পথচারীদের ভাষ্য অনুযায়ী, পাশের একটি গলি থেকে দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবক এসে হঠাৎ পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান।

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom