রাজনীতি

জামায়াত আমির শফিকুর রহমান ছয় দিনের সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়া-মালয়েশিয়া

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৮ ঘন্টা আগে


জামায়াত আমির শফিকুর রহমান ছয় দিনের সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়া-মালয়েশিয়া

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। 

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন জামায়াত আমির। মালয়েশিয়া সফরেও প্রবাসীদের সঙ্গে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানানো হয়েছে, সফরের শুরুতে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া যাবেন। সেখানে দেশটির সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অস্ট্রেলিয়া অবস্থানকালে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন জামায়াত আমির। এসব কর্মসূচিতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এরপর তিনি মালয়েশিয়া সফর করবেন। সেখানেও প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এ সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

শুক্রবার ঢাকা ত্যাগের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানাতে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। তাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ ছাড়া নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আগামী ২৬ নভেম্বর ছয় দিনের সফর শেষে ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে। তার এ সফরকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


আওয়ামী লীগকে সহযোগিতা করলেই বিএনপি নেতাদের স্থায়ী বহিষ্কার
আওয়ামী লীগকে সহযোগিতা করলেই বিএনপি নেতাদের স্থায়ী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা রক্ষা, সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং জনআস্থা অটুট রাখতে নিজ দলের নেতাকর্মীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়া, তাদের ছাড়িয়ে নিতে তদবির করা কিংবা কোনো ধরনের সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের...

১০ ঘন্টা আগে


ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির রাজনীতি ছাড়লেন ছাত্রদলের সাবেক নেতা সোহান
ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির রাজনীতি ছাড়লেন ছাত্রদলের সাবেক নেতা সোহান

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ...

১৬ ঘন্টা আগে


বিএনপির পাঁচ এমপির পদত্যাগের গুঞ্জন সত্যতা নেই
বিএনপির পাঁচ এমপির পদত্যাগের গুঞ্জন সত্যতা নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত পাঁচ সংসদ সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর নতুন করে এ আলোচনা শুরু হয়েছে। তবে যেসব সংসদ সদস্যের নাম পদত্যাগের গুঞ্জনে এসেছে, তাঁদের পদত্যাগের কোনো নির্ভরযোগ্য...

১৬ ঘন্টা আগে


ডিসেম্বরে রাজপথে নামার পরিকল্পনা এসপির ফোনে মিলল বার্তা
ডিসেম্বরে রাজপথে নামার পরিকল্পনা এসপির ফোনে মিলল বার্তা

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের কারণ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে পুলিশ। তার ব্যবহৃত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়ার দাবি করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom