মুকসুদপুর থানায় আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে থানার আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ডে জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে তারা মুকসুদপুর থানার সামনে যান। সেখানে ইটপাটকেল নিক্ষেপের পর থানার ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালান।
পরে থানার ভেতরে ও বাইরে থাকা গাড়িগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বাইরে রাখা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে জানতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। পরে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান বলে জানা গেছে।
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন তদন্তে পুলিশ
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ আবাসিক এলাকার ‘নিরিবিলি’ নামের বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত এবং এর...
১৫ ঘন্টা আগে
বরিশালে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন একই রাতে দুই স্থানে অগ্নিসংযোগ।
বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে একদল দুর্বৃত্ত পেট্রোল ঢেলে তিনতলা ভবনটির নিচতলায় আগুন ধরিয়ে দেয়। একই সময়ে বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে,...
১ দিন আগে
ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান
রাজধানী ঢাকায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় এসে বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া এসব নেতাকর্মীর অবস্থান শনাক্তে ইতোমধ্যে নজরদারি বাড়িয়েছে পুলিশ। তাদের আশ্রয়স্থলগুলোও পুলিশের পর্যবেক্ষণে...
১ দিন আগে
রাজধানীর শাহজাদপুর সুবাস্তের সামনে ককটেল বিস্ফরণ
রাজধানীর গুলশানের শাহজাদপুরে সুবাস্তু শপিং মলের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী পথচারীদের ভাষ্য অনুযায়ী, পাশের একটি গলি থেকে দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবক এসে হঠাৎ পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান।
৩ দিন আগে
