পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওর পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিতে পাভেলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে। তবে ভিডিওটি কবে, কোথায় ধারণ করা হয়েছে কিংবা এতে থাকা ব্যক্তি আসলেই পাভেল কি না—এসব বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর প্রায় ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে আলোচনা তৈরি হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাভেল। তখন তিনি জানান, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। বিষয়টি নিয়ে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
নতুন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত এ বিষয়ে পাভেলের পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যেভাবে পরিচিতি পান পাভেল
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হন।
পরে নির্মাতা তপু খানের ‘কাট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ ওরফে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন পাভেল।
মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি
১ ঘন্টা আগে
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান
একের পর এক নতুন চরিত্র ও চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। এবার সিরিজটির ১২০তম পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। বৃহস্পতিবার (১৭
২২ ঘন্টা আগে
দীঘির সঙ্গে ছবি না তোলা নিয়ে জয় যা বললেন
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে বিএফডিসিতে অনুষ্ঠিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ভিডিওতে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে ছবি না তুলে সরে যেতে দেখা যায় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে। বিষয়টি নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।গত বুধবার বিএফডিসিতে অনুষ্ঠিত ‘ফিল্ম...
১ দিন আগে
রামায়া কৃষ্ণানের পরিচালকের সঙ্গে প্রেম ও গর্ভপাতের গুঞ্জন
দক্ষিণী সিনেমার পরিচিত মুখ রামায়া কৃষ্ণানের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন রয়েছে। বিশেষ করে পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে তার কথিত সম্পর্ক ও গর্ভপাতের ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। তবে এসব দাবি দুজনই বিভিন্ন সময়ে অস্বীকার করেছেন।রামায়া কৃষ্ণান ১৯৯৯ সালে পরিচালক কে এস রবিকুমারের...
১ দিন আগে
