গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময় তাকে নীল পাঞ্জাবি পরা অবস্থায় দেখা যায়। ভিড় ঠেলে মণ্ডপে প্রবেশের পর সন্ধ্যার আরতিতেও অংশ নেন তিনি।
তবে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ নিজের দীর্ঘদিনের সহকারী ও বিজনেস ম্যানেজার পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছছেন। এ সময় তার পাশেই ছিলেন গৌরী ও সুহানা।
পূজা দাদলানী দীর্ঘদিন ধরে শাহরুখ খানের বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রডাকশন হেড হিসেবেও কাজ করছেন তিনি।
শাহরুখ ও পূজার দীর্ঘদিনের পেশাগত সম্পর্কের পাশাপাশি তাদের ঘনিষ্ঠতার বিষয়টিও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। এবার তাদের এই স্বতঃস্ফূর্ত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তদের অনেকে ইতিবাচক মন্তব্য করেছেন।
ভিডিওটির নিচে কেউ লিখেছেন, ‘কিছু মানুষের মধ্যে এমন সুন্দর বন্ধুত্বের সম্পর্ক থাকে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘পূজা দাদলানি শুধু শাহরুখের ম্যানেজার নন, তিনি তার পরিবারেরই একজন।’
তবে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, স্ত্রী বা মেয়ের ওড়না থাকতে শাহরুখ কেন পূজার ওড়না ব্যবহার করলেন। যদিও ভিডিওতে গৌরী বা সুহানার মধ্যে এ নিয়ে কোনো বিরক্তির অভিব্যক্তি দেখা যায়নি।
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
২ দিন আগে
‘মাইসা’য় রাশমিকার মারকাটারি অ্যাকশন, মুগ্ধ দর্শক
রোমান্টিক সিনেমার পরিচিত মুখ রাশমিকা মান্দান্নাকে এবার দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। তাঁর আসন্ন সিনেমা ‘মাইসা’র প্রথম টিজার প্রকাশের পরই আলোচনায় এসেছে অভিনেত্রীর মারকাটারি অ্যাকশন অবতার। রোববার সন্ধ্যায় প্রকাশিত টিজারে রাশমিকার নতুন রূপ দেখে প্রশংসায় ভাসছেন দর্শক ও সমালোচকেরা।নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় ‘মাইসা’ সিনেমায় রাশমিকাকে দেখা যাবে গোণ্ড জনগোষ্ঠীর...
৩ দিন আগে
দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন জল্পনা
টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা। পরে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। তবে দীর্ঘদিন পর আবারও পর্দায় তাদের রসায়ন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম পাহাড়ি পরিবেশে ধারণ করা গানটিতে দেব
৩ দিন আগে
সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে স্থায়ী প্রভাব রেখে গেছেন এই নায়ক।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে...
৫ দিন আগে
