বিনোদন

‘মাইসা’য় রাশমিকার মারকাটারি অ্যাকশন, মুগ্ধ দর্শক

বিনোদন ডেস্ক

৫৯ মিনিট আগে


‘মাইসা’য় রাশমিকার মারকাটারি অ্যাকশন, মুগ্ধ দর্শক

ছবি: সংগৃহীত


রোমান্টিক সিনেমার পরিচিত মুখ রাশমিকা মান্দান্নাকে এবার দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। তাঁর আসন্ন সিনেমা ‘মাইসা’র প্রথম টিজার প্রকাশের পরই আলোচনায় এসেছে অভিনেত্রীর মারকাটারি অ্যাকশন অবতার। রোববার সন্ধ্যায় প্রকাশিত টিজারে রাশমিকার নতুন রূপ দেখে প্রশংসায় ভাসছেন দর্শক ও সমালোচকেরা।

নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় ‘মাইসা’ সিনেমায় রাশমিকাকে দেখা যাবে গোণ্ড জনগোষ্ঠীর এক তরুণীর চরিত্রে। জীবনের কঠিন প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজের পথ তৈরি করা এক সাহসী নারীর গল্পই উঠে আসবে সিনেমাটিতে।

টিজারের শুরুতে রাশমিকার চরিত্রকে ক্লান্ত ও ভেঙে পড়া অবস্থায় দেখা যায়। তবে অল্প সময়ের মধ্যেই তিনি ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু করেন তীব্র লড়াই। হাতে কাস্তে নিয়ে হামলা, পানির নিচে একাধিক প্রতিপক্ষের সঙ্গে লড়াই এবং মোটরসাইকেল চালানোর দৃশ্য টিজারে দর্শকদের নজর কেড়েছে।

গ্ল্যামারনির্ভর বাণিজ্যিক সিনেমার নায়িকার পরিচিত ইমেজের বাইরে এবার মাটির কাছাকাছি, শক্তিশালী ও নির্ভীক এক নারীর চরিত্রে হাজির হয়েছেন রাশমিকা। টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর এই রূপান্তর নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক দর্শক নারীকেন্দ্রিক সিনেমায় এমন শক্তিশালী চরিত্র উপস্থাপনের প্রশংসা করেছেন।

চরিত্রটির জন্য রাশমিকাকে শারীরিক ও মানসিকভাবে কঠোর প্রস্তুতি নিতে হয়েছে। শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে তিনি গুরুতর চোটও পেয়েছিলেন বলে জানা গেছে। তাঁর পরিশ্রম ও প্রস্তুতির ছাপ টিজারের অ্যাকশন দৃশ্যগুলোতে স্পষ্ট।

‘মাইসা’ আগামী ২৭ নভেম্বর তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে রাশমিকা ছাড়াও অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং।

এর আগে গত ১৯ জুন মুক্তি পাওয়া হিন্দি রোমান্টিক কমেডি-ড্রামা ‘কটকট ২’-এ শহীদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল রাশমিকাকে।


দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন জল্পনা
দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন জল্পনা

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা। পরে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। তবে দীর্ঘদিন পর আবারও পর্দায় তাদের রসায়ন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম পাহাড়ি পরিবেশে ধারণ করা গানটিতে দেব

৫ ঘন্টা আগে


সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ
সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে স্থায়ী প্রভাব রেখে গেছেন এই নায়ক।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে...

২ দিন আগে


পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওর পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিতে পাভেলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ফেসবুকের বিভিন্ন

৩ দিন আগে


মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom