রাজনীতি

মাতারবাড়ী নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি শফিকুর রহমানের

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৬ ঘন্টা আগে


মাতারবাড়ী নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি শফিকুর রহমানের

ছবি: সংগৃহীত


সরকার ভুল পথে চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আধিপত্যবাদবিরোধী বক্তব্য দেওয়া হলেও মাতারবাড়ী নিয়ে সরকার কী করেছে, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়, এমন কোনো চুক্তি করা যাবে না।

 

শুক্রবার (৬ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির সঙ্গে এমন চুক্তি করা যাবে না, যার মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশকে কারও কাছে তুলে দেওয়া যাবে না। দেশের জনগণ ও যুবসমাজ আর আধিপত্যবাদ বরদাস্ত করবে না।

তিনি বলেন, আধিপত্যবাদের কালো ছায়ামুক্ত স্বাধীন জাতি গড়ে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূলের আন্দোলন অব্যাহত থাকবে। মানবতার মুক্তি ও প্রকৃত স্বাধীন জাতি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন, সংগ্রাম ও রাজনৈতিক লড়াই চলবে।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, নির্বাচনের আগে সবাই জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল, গণভোটে বিজয়ী হলে সেই রায় মেনে নেওয়া হবে। কিন্তু এখন সেই প্রতিশ্রুতি মানা হচ্ছে না কেন, তা জনগণ জানতে চায়।

তিনি অভিযোগ করেন, দেশে আবারও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার আয়োজন চলছে। সরকার অধ্যাদেশ জারি করেছে এবং সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই বিষয়টি সামনে এসেছে। তবে আলোচনার সব বিষয় গ্রহণ করা হয়নি; ২০টি বিষয় বাদ দেওয়া হয়েছে। তাঁর মতে, এসব বিষয় গ্রহণ করা হলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার পথ বন্ধ হতে পারত।

সরকারের বিভিন্ন নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকজন ও নেতাদের বসানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পরিবর্তনের বিষয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, একজন দক্ষ, স্বচ্ছ ও সৎ ব্যক্তিকে সরিয়ে দিয়ে এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যার অতীত কর্মকাণ্ড নিয়ে জাতি ইতোমধ্যে জেনেছে। এ ধরনের ব্যক্তিকে দিয়ে দুর্নীতি দমন সম্ভব কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, মেধার অধিকার প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন। তাঁদের দাবির প্রতি স্বীকৃতি দিয়ে মেধার ভিত্তিতে চাকরি নিশ্চিত করার কথা ছিল। কিন্তু পিএসসির চেয়ারম্যানসহ সদস্যদের বিদায় করার ঘটনায় সেই আন্দোলনের চেতনাকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ১৭ বছর নির্যাতিত ও বঞ্চিত থাকার কথা বলে এখন দলীয় কর্মীদের মূল্যায়নের দাবি তোলা হচ্ছে। কেউ কেউ প্রকাশ্যে দলীয় পরিচয় ব্যবহার করে কর্মীদের পরীক্ষায় বসতে এবং বাকিটা তাঁদের ওপর ছেড়ে দিতে বলেছেন। এ ধরনের বক্তব্য জাতি ও যুবসমাজের প্রতি উপহাস।

র‍্যাব বিলুপ্তির পরিবর্তে স্পেশাল রেসপন্সিবিলিটি বাহিনী (এসআরবি) গঠনের উদ্যোগের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, বাহিনীর শুধু নাম পরিবর্তন করা হয়েছে, কিন্তু কাঠামো, সদস্য, পোশাক ও লোগো আগের মতোই রাখা হয়েছে। তাঁর প্রশ্ন, আগের বাহিনীর বিরুদ্ধে ওঠা নির্যাতন ও অপরাধের অভিযোগের বিচার কীভাবে হবে, যদি একই ব্যক্তিরা একই দায়িত্বে থাকেন? তাঁরা প্রমাণ ও আলামত নষ্ট করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, জামায়াতের প্রস্তাব ছিল র‍্যাব বিলুপ্ত করে সদস্যদের নিজ নিজ বাহিনীতে ফিরিয়ে দেওয়া। ভবিষ্যতে এ ধরনের বাহিনীর প্রয়োজন হলে আলোচনা করে নতুনভাবে গঠন করা যেতে পারে। সৎ ও দেশপ্রেমিক ব্যক্তিদের নিয়ে নতুন বাহিনী গঠনের প্রস্তাবও দিয়েছিলেন তাঁরা।

সংবিধান সংস্কারের বিষয়ে শফিকুর রহমান বলেন, জনগণ রাষ্ট্রের আমূল পরিবর্তন ও সংবিধান সংস্কারের জন্য ভোট দিয়েছে, সংবিধান সংশোধনের জন্য নয়। তাই সরকারকে সংশোধনের পথে না গিয়ে সংস্কারের পথে এগোতে হবে। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা না করে সরকারের দেওয়া বিভিন্ন প্রস্তাবে অংশ নেওয়ার প্রশ্ন আসে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার এখনো শিশু অবস্থায় রয়েছে বলে দাবি করছে। কিন্তু জনগণ কোনো শিশুকে ভোট দেয়নি; ভোট দিয়েছে প্রাপ্তবয়স্ক রাজনৈতিক নেতাদের। ক্ষমতাসীনরা অতীতে সরকার পরিচালনার অভিজ্ঞতার কথাও বলেছেন। তাহলে ক্ষমতায় আসার পর এত অল্প সময়ের মধ্যে এত কিছু পরিবর্তনের প্রয়োজন কেন, সেই প্রশ্ন তোলেন তিনি।

বিরোধী দল হিসেবে জনগণের পক্ষে কথা বলা এবং অন্যায়-অনিয়মের প্রতিবাদ করাকে নিজেদের দায়িত্ব উল্লেখ করে জামায়াতের আমির বলেন, সাত দফা দাবি নিয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। এসব দাবির কোনোটিই দলীয় দাবি নয়, সবই জনগণের দাবি। সংস্কার বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের মানুষের মুক্তির পথ নেই।

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। দলটির নেতাদের হত্যা, বাড়িঘর ভাঙচুর, কার্যালয় বন্ধ, নিবন্ধন কেড়ে নেওয়া, প্রতীক বাতিল এবং দল নিষিদ্ধ করার মতো ঘটনা ঘটেছে। এত কিছুর পরও তাঁরা ২০২৪ সালের আন্দোলনের কৃতিত্ব দাবি করেননি।

তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনকে তাঁরা দেশের জনগণের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করেন। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের পাশাপাশি নিজেদের ভুলত্রুটির জন্য ক্ষমা চান। একই সঙ্গে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের দেশে-বিদেশে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা অব্যাহত রয়েছে।


১৮ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশের ঘোষণা ইনকিলাব মঞ্চের
১৮ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশের ঘোষণা ইনকিলাব মঞ্চের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে অংশ নিয়ে আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে...

৭ ঘন্টা আগে


জামায়াতের সঙ্গে জোটসহ চার বিষয়ে মতবিরোধ, এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
জামায়াতের সঙ্গে জোটসহ চার বিষয়ে মতবিরোধ, এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির সাবেক নেত্রী সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, ২০২৬ সালের নির্বাচনী কৌশল, গণঅভ্যুত্থানে নারীর অধিকার এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র—এই চারটি বিষয়ে মতপার্থক্যের কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে...

১ দিন আগে


জামিনে মুক্তি পেলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান
জামিনে মুক্তি পেলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান জামিনে মুক্তি পেয়েছেন। আজ সকাল ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।এ সময় তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা

৩ দিন আগে


ক্রীড়াঙ্গনে নতুন উদ্যোগ আত্মপ্রকাশ করল  ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স
ক্রীড়াঙ্গনে নতুন উদ্যোগ আত্মপ্রকাশ করল ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, ক্রীড়া সংগঠনের বিকাশ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে গঠিত হয়েছে নতুন এই ক্রীড়া সংগঠন। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।সংগঠনটির আহ্বায়ক হিসেবে ক্রিকেট সংগঠক

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom