১৮ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশের ঘোষণা ইনকিলাব মঞ্চের
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে অংশ নিয়ে আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে কাটা পাহাড় সড়ক হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আব্দুল্লাহ আল জাবের। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কর্মসূচির নানা দিক তুলে ধরেন।
ইনকিলাব মঞ্চ ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার।
সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি ব্যক্তিগত শত্রুতার কারণে শহীদ হননি। কারও সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ কিংবা ব্যক্তিগত কোনো মামলাও ছিল না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে তিনি শহীদ হয়েছেন। তাঁর হত্যার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, এই বিচারের মাধ্যমে ওসমান হাদি কিছু পাবেন না, তবে বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত স্থাপন করবে। একজন নাগরিক হিসেবে তাঁর ওপর হওয়া জুলুমের বিচার নিশ্চিত করতে হবে। একইভাবে কৃষক, ভ্যানচালক, রিকশাচালক কিংবা শ্রমিক—যে কারও সঙ্গে অন্যায় হলে রাজনৈতিক বা সামাজিক প্রভাবের ঊর্ধ্বে উঠে তার বিচার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ভারতে আটক ওসমান হাদি হত্যার দুই আসামিকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এ সময় আগামী ১৮ ডিসেম্বর শাহবাগে ইনকিলাব মঞ্চের উদ্যোগে মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেন তিনি।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ এবং ‘গণভোটের গণরায়, মেনে নিতে কিসের ভয়?’।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি গত ৬ অক্টোবর বাংলাবান্ধা থেকে শুরু হয়। দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের পর টেকনাফে গিয়ে এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
মাতারবাড়ী নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি শফিকুর রহমানের
সরকার ভুল পথে চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আধিপত্যবাদবিরোধী বক্তব্য দেওয়া হলেও মাতারবাড়ী নিয়ে সরকার কী করেছে, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়, এমন কোনো চুক্তি করা যাবে না। শুক্রবার (৬ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লবী...
৬ ঘন্টা আগে
জামায়াতের সঙ্গে জোটসহ চার বিষয়ে মতবিরোধ, এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির সাবেক নেত্রী সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, ২০২৬ সালের নির্বাচনী কৌশল, গণঅভ্যুত্থানে নারীর অধিকার এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র—এই চারটি বিষয়ে মতপার্থক্যের কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে...
১ দিন আগে
জামিনে মুক্তি পেলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান জামিনে মুক্তি পেয়েছেন। আজ সকাল ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।এ সময় তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা
৩ দিন আগে
ক্রীড়াঙ্গনে নতুন উদ্যোগ আত্মপ্রকাশ করল ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, ক্রীড়া সংগঠনের বিকাশ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে গঠিত হয়েছে নতুন এই ক্রীড়া সংগঠন। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।সংগঠনটির আহ্বায়ক হিসেবে ক্রিকেট সংগঠক
৪ দিন আগে
