জামায়াতের সঙ্গে জোটসহ চার বিষয়ে মতবিরোধ, এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির সাবেক নেত্রী সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, ২০২৬ সালের নির্বাচনী কৌশল, গণঅভ্যুত্থানে নারীর অধিকার এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র—এই চারটি বিষয়ে মতপার্থক্যের কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে পদত্যাগের ঘোষ
ণা দেন তিনি। একই সঙ্গে দলের রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে নিজের অসন্তোষের বিষয়গুলো তুলে ধরেন।
পোস্টে সামান্তা শারমিন জানান, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্নমত পোষণ করেছিলেন। তাঁর মতে, জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনো দিক থেকেই এনসিপির মিত্র হওয়ার উপযুক্ত নয়। দলটির সঙ্গে জোট গঠনের জন্য এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে বলেও তিনি সতর্ক করেছিলেন।
তিনি আরও জানান, গত ১১ মাসে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দেওয়ার পাশাপাশি আলোচনা ও বিতর্কের মাধ্যমে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে এনসিপি প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকতে পারবে বলে মনে করেন না তিনি।
পদত্যাগের পেছনে চারটি প্রধান কারণ উল্লেখ করেছেন সামান্তা শারমিন।
জামায়াতের সঙ্গে জোট ও সংস্কারের রাজনীতি
সামান্তা শারমিনের অভিযোগ, জামায়াতে ইসলামী সাংবিধানিক সংস্কার, আইনের সংস্কার কিংবা রাজনৈতিক দলের সংস্কারকে নিজেদের রাজনীতি ও রাষ্ট্রচিন্তার অংশ হিসেবে বিবেচনা করে না। তাঁর মতে, জামায়াত প্রকৃত অর্থে সংস্কারের রাজনীতি ধারণ করে না। দলটির সঙ্গে জোটের কারণে এনসিপি নিজস্ব রাজনৈতিক পরিচয় হারাচ্ছে এবং সংস্কারের সমর্থকদের কাছ থেকেও দূরে সরে যাচ্ছে।
২০২৬ সালের নির্বাচন ও নির্বাচনী কৌশল
তাঁর মতে, ২০২৬ সালের নির্বাচনকে রাজনৈতিক পরিবর্তনের নির্বাচনে পরিণত করার সুযোগ ছিল। কিন্তু বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে এনসিপি নিজস্ব রাজনীতি ও গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক সম্ভাবনা নষ্ট করেছে। নির্বাচনী জয়কে রাজনৈতিক পরিবর্তনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ায় দলটি ভুল কৌশল নিয়েছে বলেও মনে করেন তিনি।
রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও অধিকার
সামান্তা শারমিনের অভিযোগ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পরবর্তী সময়ে তাদের রাজনৈতিক অধিকার, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে যথাযথ গুরুত্ব দেয়নি এনসিপি। বরং দলটি পুরোনো রক্ষণশীল রাজনৈতিক প্রবণতার অনুসারী হয়েছে। তাঁর মতে, শুধু দলে নারীদের অন্তর্ভুক্ত করলেই হবে না, নেতৃত্ব ও সাংগঠনিক ক্ষমতায়ও তাঁদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হবে।
কাউন্সিল ছাড়াই দলের পুনর্গঠন
তাঁর আরেকটি অভিযোগ, নির্ধারিত কাউন্সিল আয়োজন না করে পুনরায় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করায় দলের অভ্যন্তরীণ গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নেতৃত্বের জবাবদিহি, নিরপেক্ষতা ও প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যে দল নিজের অভ্যন্তরে গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন নিশ্চিত করতে পারে না, সেই দলের রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি বিশ্বাসযোগ্যতা হারায় বলে মনে করেন তিনি।
পোস্টের শেষাংশে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে সামান্তা শারমিন বলেন, বাংলাদেশের প্রয়োজন বিভাজনের রাজনীতির বিপরীতে ঐক্যের রাজনীতি। নতুন রাজনৈতিক শক্তির লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্র, সার্বভৌমত্ব, নারীর সমান অংশগ্রহণ, অর্থনৈতিক ন্যায়বিচার ও জাতীয় স্বার্থ প্রতিষ্ঠা।
তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হতে হবে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণের ভিত্তিতে। ভারত, যুক্তরাষ্ট্র, চীন কিংবা অন্য কোনো দেশের ক্ষেত্রে দ্বৈত মানদণ্ড অনুসরণ করে প্রকৃত বাংলাদেশপন্থী রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব নয়।
তরুণদের নতুন রাজনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়ে তিনি লেখেন, অতীতের কোনো দলের পুনরাবৃত্তি নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে নতুন রাজনৈতিক প্রচেষ্টা প্রয়োজন।
জামিনে মুক্তি পেলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান জামিনে মুক্তি পেয়েছেন। আজ সকাল ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।এ সময় তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা
২ দিন আগে
ক্রীড়াঙ্গনে নতুন উদ্যোগ আত্মপ্রকাশ করল ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, ক্রীড়া সংগঠনের বিকাশ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে গঠিত হয়েছে নতুন এই ক্রীড়া সংগঠন। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।সংগঠনটির আহ্বায়ক হিসেবে ক্রিকেট সংগঠক
৩ দিন আগে
ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের প্রতিবাদে কেন্দ্রীয় জামায়াতের বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম জালিয়াতি বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং জামায়াত প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।রবিবার (১ নভেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বিএনপির...
৪ দিন আগে
বিরোধী জোটের লক্ষ্য এখন এক দফার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিরোধীদলীয় এই জোট ভবিষ্যতে তারেক রহমানকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থামবে না। তারা এখন এক দফার দিকে এগোচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।রবিবার (১ নভেম্বর) জাতীয় যুবশক্তির সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।তিনি বলেন, “ঘুমের
৪ দিন আগে
