রাজনীতি

ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের প্রতিবাদে কেন্দ্রীয় জামায়াতের বিক্ষোভ মিছিল

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৯ ঘন্টা আগে


ঠাকুরগাঁও উপনির্বাচনে  অনিয়মের প্রতিবাদে কেন্দ্রীয় জামায়াতের বিক্ষোভ মিছিল

দ্যা সিটি সিগন্যাল ডেক্স


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম জালিয়াতি বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং জামায়াত প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।

রবিবার (১ নভেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বিএনপির সমালোচনা করেন। তিনি বলেন ভোটের দিন ভোটকেন্দ্রে মাইকিং করে ভোট চাওয়ার ইতিহাস বিএনপি সৃষ্টি করেছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রের সামনে মাইকিং করে ধানের শীষে ভোট চাওয়ার পরও নির্বাচন কমিশন নির্বাচনে সন্তুষ্ট বলে দাবি করছে। বর্তমান নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যা দিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে জাতির জন্য আপদ উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম বলেন এই আপদ দূর করতে হবে। তা না হলে জনগণের বিপদ বাড়তেই থাকবে। বিএনপি মুখে যা বলে কাজ করে তার বিপরীত। নির্বাচনের আগে গণভোটের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশবাসীকে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানিয়েছিল দলটি। কিন্তু ক্ষমতায় গিয়ে সংবিধানের দোহাই দিয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।

তিনি প্রশ্ন করেন, বিএনপি যদি দাবি করে গণভোটের বিষয়টি সংবিধানে নেই এবং অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ করতে পারে না, তাহলে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি কোন সংবিধানের ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? বিষয়টি জাতির সামনে স্পষ্ট করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, আওয়ামী লীগের কায়দায় দেশ পরিচালনার জন্যই বিএনপি রাষ্ট্র সংস্কার করছে না। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এবং জনগণের অধিকারও প্রতিষ্ঠিত হবে না। জনগণ শুধু প্রধানমন্ত্রীর পরিবর্তন নয় রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চেয়েছিল। কিন্তু জুলাই বিপ্লবের পর কেবল প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে রাষ্ট্রীয় কাঠামো ও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন তিনি।

দেশের উন্নয়নে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, টেন্ডারবাজি, বিদেশি কোম্পানির কাছে দেশ ইজারা দেওয়া কিংবা কমিশন বাণিজ্যের মাধ্যমে দেশের অগ্রগতি সম্ভব নয়। আসন্ন সংসদ অধিবেশনের আগেই গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং চলমান সংকট নিরসনে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকার সহযোগিতা চাইলে দেশ গঠনে বিরোধী দল প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম অভিযোগ করেন, নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিএনপি প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপি করেছে। তাঁর দাবি, দুপুর ২টা পর্যন্ত ৩৮ শতাংশ ভোট পড়লেও ফলাফল ঘোষণার সময় ৬৪ শতাংশ ভোট দেখানো হয়েছে। জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের প্রাপ্ত ভোট কাটছাঁট করে কম দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের কারচুপির চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে বলে সতর্ক করেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাত প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানকে বিতর্কিত করা কিংবা প্রতিহিংসার রাজনীতিতে জড়ানো জামায়াতের আদর্শ নয়। তাঁরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন এবং জনগণকে অন্যায়ের বিষয়ে সচেতন করেন। রাষ্ট্রপতির আসন ও তাঁর ভাইয়ের পরাজয়ের লজ্জা ঢাকতে গিয়ে বিএনপি নির্বাচনে কারচুপি করে নির্লজ্জতার পরিচয় দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


বিরোধী জোটের লক্ষ্য এখন এক দফার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী
বিরোধী জোটের লক্ষ্য এখন এক দফার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিরোধীদলীয় এই জোট ভবিষ্যতে তারেক রহমানকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থামবে না। তারা এখন এক দফার দিকে এগোচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।রবিবার (১ নভেম্বর) জাতীয় যুবশক্তির সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।তিনি বলেন, “ঘুমের

১৯ ঘন্টা আগে


গাড়ি ভাঙচুরের ঘটনায় কুমিল্লা জামায়াতের আমীর-নায়েবে আমীরের সদস্যপদ বাতিল
গাড়ি ভাঙচুরের ঘটনায় কুমিল্লা জামায়াতের আমীর-নায়েবে আমীরের সদস্যপদ বাতিল

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় মহানগর জামায়াতের সাবেক আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে।রবিবার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক আবদুল হালিম।আবদুল হালিম

২০ ঘন্টা আগে


মজলুম থেকে জালিম আবার মজলুম হলে গণমাধ্যমের কাছে আর্তচিৎকার করবেন
মজলুম থেকে জালিম আবার মজলুম হলে গণমাধ্যমের কাছে আর্তচিৎকার করবেন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন মজলুম থেকে জালিম হয়ে ওঠা ব্যক্তি আবার মজলুম হলে সেই গণমাধ্যমের কাছেই আর্তচিৎকার করে বাঁচানোর আকুতি জানাবেন। রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ

২২ ঘন্টা আগে


বিএনপির যে শত্রু সে আমারও শত্রু  মির্জা আব্বাস
বিএনপির যে শত্রু সে আমারও শত্রু মির্জা আব্বাস

বিএনপির শত্রুদের যারা সহযোগিতা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দলের ভেতরে কেউ টাকার লোভে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার পাঁচ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom