বিএনপির যে শত্রু সে আমারও শত্রু মির্জা আব্বাস
অনলাইন ডেক্স
ছবি: সংগৃহীত
বিএনপির শত্রুদের যারা সহযোগিতা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দলের ভেতরে কেউ টাকার লোভে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার পাঁচ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘আমরা শুনছি, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর আমাদের দলের ভেতরকার কিছু লোভী মানুষ টাকার লোভে তাদের আশ্রয় দিচ্ছে। সাফ কথা—বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। দলের ভেতরের কেউ যদি এদের সহযোগিতা করেন, আমাদের জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’
আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, কোনো রাজনৈতিক শক্তির সমর্থন না পেয়ে একটি শ্রেণি আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির এমন অপচেষ্টা বরদাস্ত করা হবে না।
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম করার অধিকার সবার রয়েছে। তারা রাজনীতি করুক, তাতে কোনো বাধা নেই। তবে কেউ অপকর্মে জড়ালে বিএনপির নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না। শক্ত হাতে তা প্রতিহত করা হবে।
দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘অনেকেই অনেক কিছু ভাবছেন। কিন্তু বিএনপি এখনও মাঠে নামে নাই। আজকে ছোট্ট পরিসরে এবং বৃষ্টির মধ্যে এই সভায় মানুষের যে বাঁধভাঙা সাড়া ও আবেগ দেখা গেছে, তা থেকে বুঝে রাখুন—ঢাকা শহরে বিএনপি মাঠে নামলে কী হবে।’
তিনি আরও বলেন, শত্রুপক্ষের মিত্ররা কখনও বিএনপির বন্ধু হতে পারে না। বিএনপির নাম ভাঙিয়ে কেউ নিজের অবস্থান বা পরিচয় বদলানোর চেষ্টা করলে দল তাদের ছাড় দেবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সোহাগ ভূঁইয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
লংমার্চ নয় সংবিধান সংস্কারে আলোচনায় বসুন: স্বরাষ্ট্রমন্ত্রী
লংমার্চ কর্মসূচি বাদ দিয়ে সংবিধান সংস্কারসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় বসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, লংমার্চের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়; সংবিধানে প্রয়োজনীয় সংস্কারের জন্য রাজনৈতিক ঐকমত্য ও সমঝোতা জরুরি। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর মনসুন থিয়েটারে আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা’...
১৭ ঘন্টা আগে
বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আমরা কোনো ব্যক্তিগত বা দলীয় দাবি নিয়ে রাস্তায় নামিনি। এসব জনগণের দাবি। জনগণের সহযোগিতায় আমাদের আগের দুটি লংমার্চ সফল হয়েছে।তিনি বলেন, আমাদের সাত দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন। এই দাবি আদায় হলে বাকি ছয়টি
১ দিন আগে
৩১ অক্টোবরের লং মার্চ উপলক্ষে ভোজগাতি ইউনিয়নে জামায়াতের মোটরসাইকেল শোডাউন
কেন্দ্র ঘোষিত ৩১ অক্টোবরের ঐতিহাসিক লং মার্চ সফল করার লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার ৩ নং ভোজগাতি ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করেছে।শুক্রবার (৩০ অক্টোবর) ৪ঃ৩০ মিনিটে ৩ নং ভোজগাতি ইউনিয়ন শাখার উদ্যোগে এই শোডাউনের আয়োজন করা হয়। শতাধিক মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও হাট-বাজার প্রদক্ষিণ করে। এসময়
১ দিন আগে
পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে নাহিদ ইসলাম
ঢাকা, ৩০ অক্টোবর ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকারের কাছে দেশ পরিচালনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা হচ্ছে...
১ দিন আগে
