সারাদেশ

৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৯ ঘন্টা আগে


৫০-৬০ লাখ টাকার গাছ উধাও  অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা

ছবি: সংগৃহীত


ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা।

 

স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে রায়চাঁদ বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশের গাছগুলো কাটা হয়েছে। তবে গাছ কাটার অনুমতি, মালিকানা এবং প্রকৃত সংখ্যা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে গাছ কাটার চিহ্ন রয়েছে। কোথাও গাছের গোড়া পড়ে আছে, আবার কোথাও গোড়াসহ গাছ তুলে ফেলা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাটা গাছের মধ্যে রেইনট্রি, মেহগনি ও চাম্বলসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, গাছ কাটার জন্য টেন্ডার নেওয়া হয়েছে বলে তাঁদের জানানো হয়েছিল। তবে তাঁদের দাবি, কিছু গাছ অবৈধভাবে কাটা হয়েছে। কয়েকটি গাছ রাতের আঁধারে ঢেকে রাখা ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আবার কিছু কাঠ স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ তাঁদের।

অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় নিরাপত্তার আশঙ্কায় অনেকেই প্রকাশ্যে কথা বলতে চাননি। স্থানীয়দের আশঙ্কা, এ ঘটনায় সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে গাছ কাটার ঘটনায় স্থানীয় মনিরের একটি করাতকল থেকে কিছু কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে ঘটনার পর থেকে করাতকল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জসিম উদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গাছ কাটার বিষয়টি ছড়িয়ে পড়লে সংবাদ সম্মেলন করে তিনি গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা রেঞ্জ কর্মকর্তা (বন বিভাগ) আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, কাটা গাছগুলো বন বিভাগের আওতাধীন নয়। এসব গাছের বিষয়ে তাঁর কার্যালয়ে কোনো নথিও নেই।

উপজেলা প্রকৌশলী মঈনুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করলেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, তদন্ত ছাড়া গাছ কাটার সঙ্গে কারা জড়িত, তা বলা সম্ভব নয়।

পরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে তিনি জানান, প্রশাসনের হিসাবে সড়ক থেকে ৬৪টি গাছ কাটা হয়েছে। প্রতিটি কাটা গাছের বিপরীতে ১০টি করে নতুন গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, প্রশাসনের হিসাবের তুলনায় বাস্তবে কাটা গাছের সংখ্যা অনেক বেশি। তাঁদের হিসাবে দুই শতাধিক গাছ কাটা হয়েছে।

এদিকে সড়কটির ঠিকাদার মো. সবুজ মুঠোফোনে জানান, কিছুদিন ধরে তাঁর কাজ বন্ধ রয়েছে। কে বা কারা গাছ কেটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। গাছ কাটার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার অভিযোগও অস্বীকার করেন তিনি।

সব মিলিয়ে সড়কের পাশের গাছগুলোর প্রকৃত মালিকানা, কার অনুমতিতে সেগুলো কাটা হয়েছে এবং কতসংখ্যক গাছের কাঠ কোথায় নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বন বিভাগ গাছগুলোর বিষয়ে নিজেদের কাছে কোনো নথি না থাকার কথা জানিয়েছে। অন্যদিকে প্রশাসনের হিসাবের সঙ্গে স্থানীয়দের দাবির বড় ধরনের পার্থক্য রয়েছে।

এ অবস্থায় গাছ কাটার প্রকৃত সংখ্যা নির্ধারণ, সংশ্লিষ্টদের দায় চিহ্নিত করা, কাঠের হিসাব প্রকাশ এবং পরিবেশের ক্ষতি পুষিয়ে নিতে নতুন গাছ রোপণের পাশাপাশি সেগুলোর পরিচর্যা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...

৪ দিন আগে


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

১৬ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

২২ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

২৫ দিন আগে

Dr.Mahfuzul Alom