সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে।
মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির দমকা বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। ঝড়টির চারপাশে ৩৮ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হয়েছে। এর কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ রেকর্ড করা হয়েছে ৯৪৭ মিলিবার।
ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। মঙ্গলবার দুপুর ৩টায় এর কেন্দ্র কলকাতা বন্দর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। নাসার জিপিএম ও জাপানের হিমাওয়ারি-৯ উপগ্রহের চিত্র বিশ্লেষণ অনুযায়ী, তখন ঝড়টির কেন্দ্র ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৩ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার সকাল ৬টার মধ্যে ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ শক্তি অর্জন করে সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। উপকূলে আঘাত হানার সময়ও এটি সর্বোচ্চ শক্তিতে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার সকাল ৯টার মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দরের দক্ষিণ দিকের উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে। এ সময় এটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানার আশঙ্কা রয়েছে। তখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৬ থেকে ২২০ কিলোমিটার হতে পারে।
ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২২ কিলোমিটার ছাড়ালে সেটিকে সুপার সাইক্লোন হিসেবে বিবেচনা করা হয়।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
১২ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
১৮ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
২১ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
২১ দিন আগে
