ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, অনিশ্চিত নেতানিয়াহুর ক্ষমতা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ও বিরোধী শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভোট গণনায় নেতানিয়াহুর দল লিকুদ এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়নি। ফলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর ইসরায়েলে ভোটগ্রহণ চলে। স্থানীয় সময় রাত ১০টায় ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হয়।
ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৭ লাখের বেশি ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের ৫৫ দশমিক ৪ শতাংশ। গণনা করা বৈধ ভোটের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ২০ দশমিক ৮ শতাংশ ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি, যারা পেয়েছে ১৭ দশমিক ০৬ শতাংশ ভোট।
তৃতীয় অবস্থানে রয়েছে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন টুগেদার জোট। তারা পেয়েছে ৯ দশমিক ২ শতাংশ ভোট। ভোট গণনা এখনো শেষ না হওয়ায় চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে।
নির্বাচনের পর সম্ভাব্য আসনসংখ্যা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের বুথফেরত জরিপেও ভিন্নতা দেখা গেছে। কান ও চ্যানেল ১৩-এর জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এবং বিরোধী শিবির উভয়েই ৫১টি করে আসন পেতে পারে। অন্যদিকে, কোনো জোটের সঙ্গে সরাসরি যুক্ত নয়—এমন দলগুলো পেতে পারে ১৮টি আসন।
এন১২-এর জরিপে নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৫২, বিরোধী শিবিরের ৪৯ এবং অন্য দলগুলোর ১৯টি দেখানো হয়েছে। ইসরায়েলের পার্লামেন্টে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। ফলে জরিপের হিসাব অনুযায়ী, কোনো শিবিরই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।
বিশ্লেষকদের মতে, এ নির্বাচন ইসরায়েলের রাজনৈতিক ভবিষ্যৎ, বিচার বিভাগের ভূমিকা এবং নিরাপত্তানীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। চ্যাথাম হাউসের সহযোগী গবেষক জুলি নরম্যানের মতে, নির্বাচনের মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে নতুন দিকনির্দেশনা আসার সুযোগ রয়েছে।
তবে নির্বাচনী প্রচারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। নরম্যানের মতে, নির্বাচনের ফল ফিলিস্তিনের ভবিষ্যতের ওপরও প্রভাব ফেলতে পারে।
চূড়ান্ত ভোট গণনা ও সরকার গঠনের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নেতানিয়াহু ক্ষমতায় থাকবেন, নাকি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিরোধী শিবির সরকার গঠনের সুযোগ পাবে—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নিয়ে টানাপোড়েন
ইসরায়েলের নির্বাচনে সরকার গঠন ও জাতীয় নীতিনির্ধারণে আরব দলগুলোর ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ও বিরোধী শিবিরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে আরব দলগুলোর সমর্থন, জোটের শর্ত এবং রাজনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, সরকার গঠনের সম্ভাবনা এবং সম্ভাব্য জোটের...
৬ মিনিট আগে
জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত জেরা’র (জেইআরএ) স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে তিনি এ পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন। এ সময়ে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির
২২ ঘন্টা আগে
মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি প্রত্যাখ্যান হুথিদের
সৌদি আরবের পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর কিছুক্ষণ আগে সৌদি আরব দাবি করেছিল, মদিনার দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে
১২ দিন আগে
বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে: ভারতের জেন জি আ‘ন্দো‘লন নিয়ে নেহা বোরার মন্তব্য
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের চলমান আন্দোলন বা জেন-জি প্রতিবাদ বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা। বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা এ মন্তব্য করেন।তিনি বলেন,
১৩ দিন আগে
