গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন রাশেদ খাঁন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে জামায়াতের বিবৃতি ও গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন, ‘গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন।’
বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, ‘জামায়াতের এই বিবৃতির ভাষা কি প্রমাণ করে না যে, মিয়া গোলাম পরওয়ার গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন? বিবৃতিতে কোথাও বৈঠক না হওয়ার বিষয়টি অস্বীকার করা হয়নি এবং ভারত শব্দটিও উল্লেখ করা হয়নি। কেন?’
রাশেদ খাঁন আরও লেখেন, ‘মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন। জামায়াত তাঁকে রক্ষা করতে গেলে পুরো দলকে এর দায় নিতে হবে।’
জামায়াতের ‘দিল্লি না ঢাকা’ স্লোগান নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, জামায়াতের নেতাকর্মীরা এ স্লোগান দিলে জনগণ ‘মুনাফেক’ বলে জবাব দেবে।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় গোলাম পরওয়ার গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকসংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে অন্য প্রশ্নের উত্তর দিতে চলে যান। এ আচরণ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
পোস্টের শেষাংশে জামায়াতের বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করে রাশেদ খাঁন লেখেন, ইসলামের কথা বললেও দলটি সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করছে কি না, তা নিয়ে তাঁর প্রশ্ন রয়েছে।
তবে গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের কথিত বৈঠকের বিষয়ে রাশেদ খাঁনের এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
টাকার প্রলোভনের দাবি নিয়ে মানিক পশারীর ভাইয়ের নতুন বক্তব্য
জামায়াতে ইসলামীর প্রয়াত নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী মানিক পশারীর মৃত্যুর পর তাঁর দাফন নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে তাঁর ছোট ভাই চাঁন মিয়া পশারীর একটি পুরোনো সাক্ষাৎকার। ওই সাক্ষাৎকারে অর্থের প্রলোভনে সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাক্ষ্য দেওয়ার অভিযোগের কথা বলা...
১ দিন আগে
ঢাকা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে বসুন্দিয়ায় জামায়াতের মতবিনিময় সভা
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঢাকা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে যশোরের বসুন্দিয়া ইউনিয়নে এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-০৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
৪ দিন আগে
ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে বহিষ্কারের হুঁশিয়ারি আইনমন্ত্রীর
আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা দল থেকে ছিটকে পড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়...
৭ দিন আগে
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো। কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই
প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো।মঙ্গলবার চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজ হাতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় বিতর্ক ও সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে...
৭ দিন আগে
