রাজনীতি

ইশরাকের হাতে অ/*স্ত্রটা না থাকলে ভালো হতো কাজকে নে/*গেটিভ বলার সুযোগ নেই

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৮ ঘন্টা আগে


ইশরাকের হাতে অ/*স্ত্রটা না থাকলে ভালো হতো কাজকে নে/*গেটিভ বলার সুযোগ নেই

ছবি: সংগৃহীত


প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো।

মঙ্গলবার চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজ হাতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় বিতর্ক ও সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। এই ঘটনার প্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা সরকারের এই পদক্ষেপ এবং ইশরাক হোসেনের কর্মকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

বিরোধীদলীয় নেতা বলেন, মাদক সমাজ ও দেহকে ধ্বংস করে দিচ্ছে। এ পরিস্থিতিতে ইশরাকের যা করা দরকার ছিল, তিনি তা করেছেন। ওই অভিযানে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। তার হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো এতটুকু। তার কাজকে কেউ নেগেটিভ বলার সুযোগ নেই। তিনি হয়তো ভালো নিয়তেই করেছিলেন। কিন্তু খারাপ নিয়তে প্রয়োগ করার মানুষের তো এই সমাজে অভাব নেই। তারা রেফারেন্স হিসেবে এটাকে ইউজ করে। তবে তার কাজের ব্যাপারে তো এখানে আপত্তি করার কিছু নেই।

তিনি বলেন, কোনো কাজের উদ্দেশ্য ভালো হলেই সব ক্ষেত্রে সেই কাজের পদ্ধতি গ্রহণযোগ্য হয়ে যায় না। এ ধরনের বিষয় নাগরিক আচরণের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন।

মাদক নির্মূলের বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে মাদক নিয়ন্ত্রণ আইন পাশ হয়েছে। তবে তাদের লক্ষ্য শুধু মাদক নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয়, তারা মাদক নির্মূল করতে চান। মাদকের বিস্তার রোধে আইন প্রণয়নের পাশাপাশি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।


ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে বহিষ্কারের হুঁশিয়ারি আইনমন্ত্রীর
ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে বহিষ্কারের হুঁশিয়ারি আইনমন্ত্রীর

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা দল থেকে ছিটকে পড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়...

৭ ঘন্টা আগে


ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রী হিসেবে ইশরাকের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।ইশরাক হোসেনের পদত্যাগের ফলে সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৭ জন এবং প্রতিমন্ত্রীর...

১২ ঘন্টা আগে


আট মাসে বিএনপির চার নেতার পদত্যাগ  আলোচনায় দলীয় শৃঙ্খলা
আট মাসে বিএনপির চার নেতার পদত্যাগ আলোচনায় দলীয় শৃঙ্খলা

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের আট মাসের মধ্যে চারজন সংসদ সদস্যসহ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের পদত্যাগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিতর্কিত কর্মকাণ্ড, রাজনৈতিক দায়বদ্ধতা ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রেক্ষাপটে এসব পদত্যাগকে কেউ দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার কারও মতে, ঘটনাগুলো দলের অভ্যন্তরীণ...

১ দিন আগে


মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক বললেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে
মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক বললেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। দল যেন বিব্রত না হয়, সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। ইশরাক বলেন, ‘আমি জমি দখল কিংবা চাঁদাবাজি করতে যাইনি, মাদক নির্মূলে সেখানে গিয়েছিলাম।’শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ার রেললাইন এলাকায় মাদকবিরোধী অভিযানে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom