ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে বহিষ্কারের হুঁশিয়ারি আইনমন্ত্রীর
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা দল থেকে ছিটকে পড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
মো. আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে একটি ফর্মুলা দেবেন। দলের মধ্যে যারা মুনাফেকি করবেন, তাঁদের প্রধানমন্ত্রী ক্ষমা করবেন না।
ইউপি নির্বাচনে দল বিজয়ী হতে পারে, এমন প্রার্থী মনোনয়ন দেওয়ার ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, প্রত্যেক ইউনিয়নের একটি করে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। দল এমন প্রার্থী চায়, যিনি নির্বাচনে জয়ী হয়ে আসতে পারবেন।
তিনি বলেন, ‘আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কী হবে বলেন। আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসত, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছুই যেত-আসত না।’
দলীয় মনোনয়ন নিয়ে ব্যক্তিগত পছন্দের চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন প্রার্থী দিতে হবে, যাঁরা বিজয়ী হয়ে আসবেন। পছন্দের প্রার্থী মনোনয়ন পেলেও তিনি নির্বাচনে জয়ী হতে না পারলে দলের লক্ষ্য পূরণ হবে না।
তিনি আরও বলেন, ‘দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। কিন্তু আমি যদি দেখি, আপনি দলের সঙ্গে বেইমানি করছেন, দলের ঊর্ধ্বে উঠে বিকল্প কিছু করছেন, তাহলে আপনাকে ধরার অধিকার আমারও আছে।’
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রীর বক্তব্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় শৃঙ্খলা, মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং নির্বাচনে জয়ের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে এসেছে।
ইশরাকের হাতে অ/*স্ত্রটা না থাকলে ভালো হতো কাজকে নে/*গেটিভ বলার সুযোগ নেই
প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো।মঙ্গলবার চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজ হাতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় বিতর্ক ও সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে...
৮ ঘন্টা আগে
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রী হিসেবে ইশরাকের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।ইশরাক হোসেনের পদত্যাগের ফলে সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৭ জন এবং প্রতিমন্ত্রীর...
১২ ঘন্টা আগে
আট মাসে বিএনপির চার নেতার পদত্যাগ আলোচনায় দলীয় শৃঙ্খলা
বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের আট মাসের মধ্যে চারজন সংসদ সদস্যসহ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের পদত্যাগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিতর্কিত কর্মকাণ্ড, রাজনৈতিক দায়বদ্ধতা ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রেক্ষাপটে এসব পদত্যাগকে কেউ দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার কারও মতে, ঘটনাগুলো দলের অভ্যন্তরীণ...
১ দিন আগে
মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক বললেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। দল যেন বিব্রত না হয়, সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। ইশরাক বলেন, ‘আমি জমি দখল কিংবা চাঁদাবাজি করতে যাইনি, মাদক নির্মূলে সেখানে গিয়েছিলাম।’শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ার রেললাইন এলাকায় মাদকবিরোধী অভিযানে...
১ দিন আগে
