রাজনীতি

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১২ ঘন্টা আগে


ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

দি সিটি সিগনাল


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রী হিসেবে ইশরাকের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

ইশরাক হোসেনের পদত্যাগের ফলে সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৭ জন এবং প্রতিমন্ত্রীর সংখ্যা ২৩ জন।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন আহমেদ আযম খান।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে ইশরাক হোসেন তাঁর লিখিত পদত্যাগপত্র জমা দেন। নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্রটি প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করার পর মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে, শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে মাদকবিরোধী অভিযান চালানোর ঘটনায় বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। ওই অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনার পর রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ডেকে পাঠান বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল বলেও খবর প্রকাশিত হয়। এর পরদিন সংবাদ সম্মেলন করে পদত্যাগের সিদ্ধান্ত জানান ইশরাক।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন দাবি করেন, আত্মরক্ষার স্বার্থেই সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন তিনি এবং এ ঘটনায় কোনো আইন লঙ্ঘন করেননি। তবে দলের ভাবমূর্তি ও সম্মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইশরাক। সাধারণ দলীয় কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

ইশরাকের পদত্যাগের মধ্য দিয়ে সাম্প্রতিক বিতর্কের পরিপ্রেক্ষিতে সরকারের মন্ত্রিসভায় একটি পরিবর্তন আনুষ্ঠানিক রূপ পেল। তবে মন্ত্রিসভার সদস্যসংখ্যা ও দায়িত্ব বণ্টনে এর বাইরে কোনো পরিবর্তন এসেছে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে উল্লেখিত তথ্যই চূড়ান্ত বলে বিবেচিত হবে।


ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে বহিষ্কারের হুঁশিয়ারি আইনমন্ত্রীর
ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে বহিষ্কারের হুঁশিয়ারি আইনমন্ত্রীর

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা দল থেকে ছিটকে পড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়...

৭ ঘন্টা আগে


ইশরাকের হাতে অ/*স্ত্রটা না থাকলে ভালো হতো কাজকে নে/*গেটিভ বলার সুযোগ নেই
ইশরাকের হাতে অ/*স্ত্রটা না থাকলে ভালো হতো কাজকে নে/*গেটিভ বলার সুযোগ নেই

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো।মঙ্গলবার চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজ হাতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় বিতর্ক ও সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে...

৮ ঘন্টা আগে


আট মাসে বিএনপির চার নেতার পদত্যাগ  আলোচনায় দলীয় শৃঙ্খলা
আট মাসে বিএনপির চার নেতার পদত্যাগ আলোচনায় দলীয় শৃঙ্খলা

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের আট মাসের মধ্যে চারজন সংসদ সদস্যসহ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের পদত্যাগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিতর্কিত কর্মকাণ্ড, রাজনৈতিক দায়বদ্ধতা ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রেক্ষাপটে এসব পদত্যাগকে কেউ দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার কারও মতে, ঘটনাগুলো দলের অভ্যন্তরীণ...

১ দিন আগে


মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক বললেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে
মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক বললেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। দল যেন বিব্রত না হয়, সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। ইশরাক বলেন, ‘আমি জমি দখল কিংবা চাঁদাবাজি করতে যাইনি, মাদক নির্মূলে সেখানে গিয়েছিলাম।’শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ার রেললাইন এলাকায় মাদকবিরোধী অভিযানে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom