গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
ছবি: সংগৃহীত
জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে মিথ্যা তথ্য বা অপপ্রচারের মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক। দেশের মানুষের কল্যাণ এবং বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত ও সম্মানজনক দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই সবার লক্ষ্য হওয়া উচিত। সীমিত সম্পদের মধ্যেও কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের সেবা করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মঈন খান।
সেখানে তিনি অভিযোগ করেন, বাংলার কৃষ্টি ও সংস্কৃতির চর্চা দীর্ঘ ১৭ বছর বাধাগ্রস্ত হয়েছে। সংস্কৃতিকে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিল্প ও সংস্কৃতির কোনো ভৌগোলিক সীমারেখা নেই।
মঈন খান বলেন, শিল্পকলা ও সংস্কৃতি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী মাধ্যম। সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন সংঘাত নিরসনে ভূমিকা রাখা সম্ভব। এ কারণে শিল্পের পাশাপাশি সংস্কৃতিতেও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ‘শান্তি’ উল্লেখ করে মঈন খান উদার মনোভাব নিয়ে বাংলাদেশে শান্তির দৃষ্টান্ত স্থাপন এবং এর মাধ্যমে বিশ্বে একটি সুষম ও সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি
৮ ঘন্টা আগে
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...
৯ ঘন্টা আগে
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
১ দিন আগে
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
১ দিন আগে
