রাজনীতি

‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৯ ঘন্টা আগে


‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’

ছবি: সংগৃহীত


চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

 

শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের আন্দোলন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে হবে না। দেশকে রক্ষা এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়নের লক্ষ্যেই এ আন্দোলন হবে।

তিনি বলেন, প্রয়োজনে ২০২৪ সালের চেয়েও বড় পরিসরে তীব্র প্রতিরোধ গড়ে তুলে দেশকে চাঁদাবাজ ও দখলদারমুক্ত করা হবে। দেশের বৃহত্তর স্বার্থে ‘আগামীর জুলাই আন্দোলন’ চাঁদাবাজির বিরুদ্ধে গড়ে তোলা হবে বলেও উল্লেখ করেন তিনি।

মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলচেষ্টা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িত কাউকে শুধু পদত্যাগ বা বহিষ্কার করলেই বিচার শেষ হয়ে যায় না। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত সব ব্যক্তির বিরুদ্ধে দ্রুত কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে। তারা জনপ্রতিনিধি বা প্রভাবশালী ব্যক্তি—যেই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো অপশক্তিকে জনগণের প্রতিষ্ঠান দখল করতে দেওয়া হবে না।

জনস্বার্থ ও মা-শিশুর চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাড্ডা ক্লিনিককে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি মানসম্মত স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানান জামায়াতের এই নেতা।


গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...

৩ ঘন্টা আগে


আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি

৮ ঘন্টা আগে


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

১ দিন আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom