রাজনীতি

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

১ দিন আগে


আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

ছবি: সংগৃহীত


বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল।

 

শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিমানবন্দর সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তার হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে বিমানবন্দরে নাগরিক হয়রানির অভিযোগের প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

উত্তরা অঞ্চল পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাহবুবুল আলমের সঞ্চালনায় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, পূর্ব আমির মাহফুজুর রহমান, তুরাগ উত্তর আমির মতিউর রহমান, দক্ষিণখান পূর্ব আমির আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিম আমির আবু সাঈদ শাহনেওয়াজ, বিমানবন্দর আমির এনামুল হক শিপন এবং মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা।


সমাজের দায়িত্বও আলেমদের নিতে হবে: শফিকুর রহমান
সমাজের দায়িত্বও আলেমদের নিতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে। দেশকে ভালো করতে হলে আলেমদের নামাজের ইমামতির পাশাপাশি সমাজের দায়িত্বও নিতে হবে। এজন্য জ্ঞান ও আমলের মাধ্যমে সমাজ বদলানোর প্রস্তুতি নিতে মুফাসসিরদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ...

১৯ ঘন্টা আগে


ভাঙ্গায় মামলা হওয়ার পর বিএনপিতে অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মীর যোগদান
ভাঙ্গায় মামলা হওয়ার পর বিএনপিতে অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মীর যোগদান

ফরিদপুরের ভাঙ্গায় মামলা হওয়ার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার রাতে ভাঙ্গা উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের কার্যালয়ে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুজ্জামানের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন বলে জানা গেছে।যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির

২১ ঘন্টা আগে


সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মামলায় শিবিরকর্মীর নাম, জামায়াতের ক্ষোভ
সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মামলায় শিবিরকর্মীর নাম, জামায়াতের ক্ষোভ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনায় পুলিশের করা মামলায় ছাত্রশিবিরের এক কর্মীর নাম আসায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জামায়াত-শিবির। তাদের দাবি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না থাকা সত্ত্বেও ওই শিক্ষার্থীকে মামলায় জড়ানো হয়েছে। গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে একই স্থানে বিএনপির...

১ দিন আগে


গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom