জেলার খবর

এক রাতে তিন দফা ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২ ঘন্টা আগে


এক রাতে তিন দফা ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা

ছবি: সংগৃহীত


মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এবং ভারতের মিজোরাম-ত্রিপুরা এলাকায় এক রাতেই পরপর তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ভূমিকম্পের কম্পন বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

 

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।

এর এক মিনিট পর রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

পরে রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাতেও মৃদুভাবে অনুভূত হয়েছে।

অল্প সময়ের ব্যবধানে পরপর তিন দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় রাতের বেলায় বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে


টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর গোপালপুর সোসাইটির মাঠ এলাকায় উইনডি গার্মেন্টসের পাশের শাহিন মিয়ার ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.

১৪ ঘন্টা আগে


৪. পরিচ্ছন্নতার বিনিময়ে নিত্যপণ্য, মনোহরগঞ্জে নতুন উদ্যোগ
৪. পরিচ্ছন্নতার বিনিময়ে নিত্যপণ্য, মনোহরগঞ্জে নতুন উদ্যোগ

ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে কুমিল্লার মনোহরগঞ্জে বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও বাজারে ‘পরিষ্কার পরিবেশ, সুস্থ সমাজ গড়তে বর্জ্য হোক সম্পদ’ স্লোগানে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আয়োজন করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক

১৪ ঘন্টা আগে


ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুতে গোলাম পরওয়ারের শোক
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুতে গোলাম পরওয়ারের শোক

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার সাত আরোহী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এতে তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। নিহতদের মধ্যে শিশুও

১ দিন আগে


ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার ৭ আরোহী নিহত
ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার ৭ আরোহী নিহত

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom