জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। সফরে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও তিনি অংশ নেবেন। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। তবে সাইডলাইনে বিভিন্ন বৈঠক হবে, যেগুলোর সিদ্ধান্ত অনেক সময় শেষ মুহূর্তে নেওয়া হয়।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে গেলে কার কার সঙ্গে বৈঠক হবে, তা চূড়ান্ত হলে সাংবাদিকদের জানানো হবে।
এদিকে যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সাইডলাইন বৈঠকের আয়োজনের কথাও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে।
বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।সাক্ষাৎকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পক্ষ থেকে মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন হাইকমিশনার। রাষ্ট্রপতি আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানান এবং পাকিস্তানের...
১০ ঘন্টা আগে
‘অন্ধকার ও দুঃসময় যেন ফিরে না আসে’: রিজভী
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে যুবদল কর্মী মোহাম্মদ হারুনুর রশিদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী পুলিশ গুলি করে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করেছে। দেশে সেই অন্ধকার, দুঃসময় ও দুর্দিন যেন আবার না আসে,...
১১ ঘন্টা আগে
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও
১১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন, কাউখালীতে ক্ষোভ
সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচার শুরুর মাত্র এক মিনিটের মধ্যেই উপজেলা মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বক্তব্য শেষ হওয়ার প্রায় ৩০ সেকেন্ড পর বিদ্যুৎ সংযোগ ফিরে আসে।সংশ্লিষ্টরা জানান, মিলনায়তনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও ওই সময় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। ফলে গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানের সময় এমন
১৭ ঘন্টা আগে
