জাতীয়

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়তে চান তারেক রহমান

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১২ ঘন্টা আগে


সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়তে চান তারেক রহমান

দি সিটি সিগনাল


সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশকে স্বাধীন করেছেন। এখন সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়ার কাজ করতে হবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নেবেন—এটাই হওয়া উচিত সবার প্রত্যাশা।

তিনি বলেন, ১২ তারিখের নির্বাচনের পর বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। সমাজের প্রতিটি শ্রেণির মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এ ছাড়া ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য গুরুজনদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে।

তারেক রহমানের বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।


পদত্যাগের নির্দেশের খবরকে গুজব বললেন ইশরাক হোসেন
পদত্যাগের নির্দেশের খবরকে গুজব বললেন ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন ইশরাক। তিনি জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।বডি: রোববার (১৮ অক্টোবর) রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইশরাক হোসেন এ প্রতিক্রিয়া জানান।তিনি বলেন,...

২ দিন আগে


মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান
মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান

ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সমুদ্র ও নদ-নদীতে টহল, জেলেদের সচেতন করা এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইলিশ সংরক্ষণে কাজ করছে সংস্থাটি। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

২ দিন আগে


মুক্তিযুদ্ধের চেতনায় সশস্ত্র বাহিনীকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
মুক্তিযুদ্ধের চেতনায় সশস্ত্র বাহিনীকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।তারেক রহমান বলেন, আধুনিক সশস্ত্র বাহিনীর শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংবা জনবলের মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রকৃত শক্তি নিহিত থাকে শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা, প্রশিক্ষণ ও জনগণের আস্থার মধ্যে। সর্বোপরি, একটি...

২ দিন আগে


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom